IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না’

‘ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : নানা ইস্যু তুলে দেশে নির্বাচন অনিশ্চিত করার পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারীরা- এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীদের পরিকল্পনাটা ভয়াবহ। তবে বিএনপি কারও পাতা ফাঁদে পা দেবে না। ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না।

আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ডে হত্যা ও সারাদেশে নির্মম হত্যার বিচার দাবিতে এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন, কয়েকটি চক্র দেশের রাজনীতিকে একেবারে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ চক্রান্ত নতুন নয়। এ ষড়যন্ত্র নতুন নয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, ঠিক সে সময়ই ষড়যন্ত্রকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়- এমন অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেন, চক্রান্তকারীরা চেষ্টা করছে মানুষ ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এখন একটাই- ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা অশ্লীল ভাষায় কথা বলেছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছিল, কথাগুলো বললে, স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে, সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে। বিএনপি হলো ফিনিক্স পাখির দল।’

মির্জা ফখরুল বলেন, ‘এই রাষ্ট্রকে টেনে উপরে তোলার জন্য, ভাতের ব্যবস্থা করার জন্য ও লক্ষ বেকারের কর্মসংস্থানের জন্য যখন তারেক রহমান সব বিজ্ঞ লোকদের সাথে কথা বলছেন, পরিকল্পনা তৈরি করছেন, ঠিক সেই সময় তারা আঘাত করছে।’

চক্রান্তকারীদের পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা, অস্থিরতা, বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যেখানে গণতন্ত্রের আবার কবর রচিত হবে।’

ছাত্র-জনতা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছে ফিরিয়ে আনার জন্য নয়- এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘পরিষ্কার ঘোষণা, যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, ঠিক সেভাবেই জনগণকে সাথে নিয়ে আবার যেন ফ্যাসিস্ট চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করব।’

নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা কারো পাতা ফাঁদে যেন পা না দেই। তারা চেষ্টা করছে, আমাদের উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেয়ানোর জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন উত্তেজিত না হই, আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই।’

লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত হওয়ার পর থেকেই ষড়যন্ত্রীদের মাথা বিগড়ে গেছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31