ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ১৬ জুলাই বুধবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাজশাহী বিভাগীয় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। রোববারের এই প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে ২০০ জন প্রতিযোগি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে সিনিয়র গ্রুপ থেকে ৫ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ৩০ জন শিক্ষার্থী চূড়ান্ত বাছাই পর্বে উত্তীর্ণ হন। তারা আগামী ২৬ থেকে ২৯ জুলাই টাকার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এদিকে রাজশাহীতে এই প্রতিযোগিতা উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদে পদচারণায় মুখরিত হয়ে উঠে। শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হন।
জ্যোর্তিবিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করবার জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন গত ৩৭ বছর ধরে কাজ করে যাচ্ছে। সে কাজের ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে আয়োজন করছে অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচী অ্যাস্ট্রো-অলিম্পিয়াড । এই আসরটি বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এর ২০তম আসর । রাজশাহী সহ বাংলাদেশের ৮টি বিভাগীয় শহর এবং ৩টি জেলা শহর সহ মোট ১১টি শহরে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে । সারা বাংলাদেশে প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা ১১-২১ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে এবং রাজশাহী বিভাগের জন্য প্রথম রাউন্ড পরীক্ষা আজ ১৬ জুলাই নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো।
১৪ থেকে ১৮ বছর বয়সি স্কুল এবং কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত এই এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এ বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্লোজড ক্যাম্পের শেষ দিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে।
এই ৫ জন প্রতিযোগী আগামী ২০-২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাশিয়াতে হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়াও ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার সুযোগ পাবে।
এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এর নিয়ম অনুয়ায়ী ১৪ থেকে ১৫ বছর বয়সি ছাত্র-ছাত্রী, যাদের জন্ম (২০১০-২০১১ সাল) এর মধ্যে তারা জুনিয়র গ্রæপে অংশ নেন।
এছাড়া ১৬ থেকে ১৮ বছর বয়সি ছাত্র-ছাত্রী, যাদের জন্ম (২০০৭-২০০৯ সাল) এর মধ্যে তারা সিনিয়র গ্রæপে অংশ নেন । রোববার সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোঃ আনসার উদ্দীন, নিবার্হী পরিচালক রিয়াজ মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর আব্দুলাহ শামস্ বিন তারিক। আরোও উপস্থতি ছিলেন ইলক্ট্রেক্যিাল এন্ড ইলক্ট্রেনকি ইঞ্জনয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান নুজহাত নাওয়ার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়িারংি বিভাগের বিভাগী প্রধান আফসানা তাসনিম প্রমুখ।


