IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> ঢাকা সমাবেশে যাচ্ছে রাজশাহীর ৪৫ বাস ও একটি ট্রেন

ঢাকা সমাবেশে যাচ্ছে রাজশাহীর ৪৫ বাস ও একটি ট্রেন

ঢাকা সমাবেশে যাচ্ছে রাজশাহীর ৪৫ বাস ও একটি ট্রেন

ঢাকা সমাবেশে যাচ্ছে রাজশাহীর ৪৫ বাস ও একটি ট্রেন

ধূমকেতু প্রতিবেদক, আবুল কালাম আজাদ : শনিবার (১৯ জুলাই) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে নেতাকর্মীদের যোগদানকে কেন্দ্র করে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। এ ট্রেনগুলো শুধু যাওয়া আসা করবে, রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে।

জাতীয় সমাবেশ সফল করতে এতে রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এর মধ্যে রাজশাহী মহানগরে ৫ হাজার ও জেলা থেকে সাড়ে চার হাজার নেতাকর্মীর যাওয়ার কথা রয়েছে।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইটের আবেদনের প্রেক্ষিতে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল, ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার এবং রেলওয়ের উপ-পরিচালক (টিটি) খায়রুল কবির পৃথক চিঠিতে ট্রেন বরাদ্দ করেন। এছাড়া গত বৃহস্পতিবার (১৭ জুলাই) পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।

দপ্তরাদেশ সূত্রে জানা গেছে, সমাবেশে যোগদানের জন্য শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস (৭৫৫/৭৫৬) ট্রেন যাত্রা করবে। শনিবার সকাল ৬টায় ঢাকায় পৌঁছাবে। এছাড়া একই দিন রাত ৮ টা ১৫ মিনেটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে মধুমতি এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি করবে।

এতে আরও বলা হয়, ৭৫৫/৭৫৬ নাম্বর মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (শনিবার) উক্ত রেক দ্বারা স্পেশাল ট্রেনটি পরিচালিত হবে। স্পেশাল ট্রেন পরিচালনা এবং প্রচলিত নিয়ম অনুসারে বর্ণিত ট্রেন সমূহের অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যন্য সকল পাওনা পরিশোধ স্বাপেক্ষে ট্রেনটি চলাচল করবে।

চিঠিতে আরও বলা হয়, সিরাজগঞ্জবাজার-ঢাকা-সিরাজগঞ্জবাজার রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টার দিকে সিরাজগঞ্জবাজার থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জবাজার পৌঁছাবে ভোর ৩টা ৩০ মিনিটে। এছাড়া ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটেও এক জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ভাড়া করা হয়েছে। পুরো টেনে ১৪টি বগি থাকবে। আমরা ট্রেনের ১ হাজার ১৭৯টি টিকিটের মূল্য হিসেবে প্রায় ১২ লাখ ৬ হাজার টাকা পরিশোধ করে রশিদ করেছি।

তিনি বলেন, সারা রাজশাহী থেকে নেতাকর্মীরা বিভিন্নভাবে ঢাকার সমাবেশে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছে। সকালে অনেকে ট্রেনে গিয়েছে। অনেকে মাইক্রোবাস ভাড়া করে গিয়েছে। বিকেলে ৪৫টির মতো বাস রাজশাহী থেকে যাবে।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল বলেন, রাজশাহী মহানগর জামায়াতের পক্ষ থেকে স্পেশাল ট্রেন বরাদ্দের আবেদন করা হয়। তারা ট্রেন পরিচালনা যাবতীয় খরচ আগেই পরিশোধ করেছে। রাজশাহী থেকে আজ মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31