IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মরদেহ কবর থেকে তোলা হতে পারে’

‘গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মরদেহ কবর থেকে তোলা হতে পারে’

ধূমকেতু নিউজ ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় পাঁচজন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় যিনি মারা গেছেন, তার ময়নাতদন্ত হচ্ছে। কিন্তু বাকিদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় তাৎক্ষণিক ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।”

তিনি আরও বলেন, “ঘটনার দায় কার, সে বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্তের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করবে।”

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নে তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর বিষয়ে জনবলের চাহিদা সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। তবে টার্মিনাল উদ্বোধনের নির্দিষ্ট সময় সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।

উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির জাতীয় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ে। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বারবার হামলা চালায়। সংঘর্ষে পাঁচজন নিহত হন, যাদের সবাই গুলিবিদ্ধ ছিলেন।

সেই দিন সকালে পুলিশের গাড়ি এবং একটি সরকারি কর্মকর্তার গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ আহতদের মধ্যে একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31