IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> ৬ বছর পর অভিনেত্রী ঈশিতার নতুন গান

৬ বছর পর অভিনেত্রী ঈশিতার নতুন গান

ধূমকেতু নিউজ ডেস্ক : তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী এবং নির্মাতা হিসেবে কাজ করছেন। নব্বইয়ের দশক থেকে তিনি অভিনয় ও গান দুটোতেই জনপ্রিয়। সর্বশেষ ৬ বছর আগে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছিল। আবারও নতুন গান নিয়ে ফিরছেন টিভি নাটকের প্রিয়মুখ অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা।

ঈশিতার নতুন গানের শিরোনাম ‘রুপোর ঝলক’। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র।

মূলত এই গানটি তানিম রহমান অংশু পরিচালিত সদ্য ইউটিউবে প্রকাশিত ‘নসিব’ নামক ইউটিউব ফিল্মে ব্যবহৃত হয়েছে। ফিল্মটি ইউটিউবে প্রকাশিত হয়েছে গত ১০ জুলাই। আর গানটি প্রকাশিত হয়েছে ঠিক এক সপ্তাহ পর।

ঈশিতা বলেন, ‘এই গানটি করা হয়েছে আজ থেকে দুই বছরেরও বেশি সময় আগে। আমি যখন ‘কেন’ নামক নাটকটিতে অভিনয় করি, সেই সময়ই মূলত গানটি গাওয়ার জন্য প্রস্তাব আসে। গানটা শুনে আমার ভালো লেগেছিল। তাছাড়া আমরা অনেকেই আসিফ ইকবালের লেখা গানের ভক্ত। তো আমাকে যখন এই গানটি গাওয়ার জন্য বলা হয়, আমি তখন ভীষণ সম্মানিত বোধ করেছিলাম। সেই সময় গানটা নিয়ে বেশ পরিকল্পনা ছিল।’

তিনি আরও বলেন, ‘মাঝখানে আমি পারিবারিক কাজে অনেক ব্যস্ত ছিলাম। পরে কয়েক দিন আগে আমাকে যখন আমার এই গানটি নসিব নামক ইউটিউব ফিল্মে ব্যবহার করার জন্য বলা হলো, তখন আমার মনে হলো কেন নয়। এভাবেই নসিবের সঙ্গে আমার এই গানটি যুক্ত হয়ে যাওয়া। প্রকাশের পর টুকটাক বেশ ভালো সাড়া পাচ্ছি। ভাবছি যেহেতু অনেক দিন বিরতির পর নতুন একটি মৌলিক গান প্রকাশ পেয়েছে; আরও কয়েকটা মৌলিক গান করা যেতেই পারে। দেখা যাক কী হয়।’

ছোটবেলায় ১৩ বছর ধরে ওস্তাদ ওমর ফারুকের কাছে খেয়ালের তালিম নিয়েছেন ঈশিতা। একই বিষয়ে ওস্তাদ সঞ্জীব দে’র কাছে আরও আট বছর তালিম নিয়েছেন। ১৯৮৮ সালে ‘নতুন কুড়ি’র ছড়াগানে প্রথম পুরস্কার অর্জন করেন। এক বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান সারগাম থেকে ছড়াগানের একটি অ্যালবামও প্রকাশিত হয়। ২০০১ সাল পর্যন্ত আরও চারটি গানের অ্যালবাম প্রকাশিত হয়। সব কটিই ছিল সাউন্ডটেকের ব্যানারে।

এর মধ্যে শওকাতের সুর ও সংগীতে এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত ঈশিতা, কানিজ সুবর্ণা ও মিমির গাওয়া ‘কুলসুম’ অ্যালবামটি বেশ আলোচিত ছিল। পাঁচ বছর আগে ফুয়াদের সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন ঈশিতা। তার গানের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘রাত নিঝুম’, ‘ভুলো না আমায়’ ও ‘কুলসুম’।

প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় ‘বিহঙ্গ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা। এরপর আর গল্প ভালো লাগেনি বিধায় নতুন কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31