IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত’

‘দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজনৈতিক দলের প্রধানের সরকারের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করে বিএনপি- এমনটাই জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ঐকমত্য কমিশনের লিখিত খসড়া প্রস্তাব পেয়েছে বিএনপি।

আজ রোববার (২০ জুলাই) রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপি নেতা।

সালাহউদ্দিন আহমেদ জানান, এই খসড়া নিয়ে বিএনপি দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

রাজনৈতিক দলের প্রধানের প্রধানমন্ত্রী হওযার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘আমরা মনে করি, দলীয় প্রধান যদি ইচ্ছা করেন, তাহলে তার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।’

এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার কথা উল্লেখ করেন। বলেন, ‘গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাষ্ট্রেও দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। তবে কিছু দেশে এর ব্যতিক্রম হতে পারে। সেটিও সরকারি দল সিদ্ধান্ত নেয় কে প্রধানমন্ত্রী হবেন। তাই দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত হবে বলে মনে করে বিএনপি। আশা করি, পরবর্তী আলোচনায় আমরা একমত হতে পারব।’

আজকের বৈঠকের আলোনার বিষয়বস্তু নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আজ মূলত তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া ও ক্ষমতা কাঠামো নিয়ে আলোচনা হয়েছে।’ আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা যায় কি না, আলোচনায় তাও ছিল বলে জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব হাতে পেয়েছেন জানিয়ে সালাহউদ্দিন বলেন, এটা পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি। ঐকমত্য কমিশনের নতুন খসড়া প্রস্তাবের বিষয়ে আগামীকাল মঙ্গলবার আলোচনা হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31