IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> টানা দ্বিতীয় ম্যাচে জয়বঞ্চিত লিভারপুল

টানা দ্বিতীয় ম্যাচে জয়বঞ্চিত লিভারপুল

ধূমকেতু নিউজ ডেস্ক : ম্যাচে আধিপত্য দেখিয়েও জয় তুলে নিতে পারল না লিভারপুল। টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে ইয়র্গেন ক্লপের দল। বুধবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে চ্যাম্পিয়নরা। গত রাউন্ডে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে ১-১ ড্র করেছিল তারা।

ম্যাচে বল দখলে একচ্ছত্র আধিপত্য ছিল লিভারপুলের। কিন্তু আক্রমণে সুবিধা করতে পারেনি সেভাবে। ৩৪ মিনিটে মোহামেদ সালাহ বলার মতো একটি সুযোগ তৈরি করেছিলেন। জর্ডান হেন্ডারসনের ক্রস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ে শট নিয়েছিলেন মিসরীয় ফরোয়ার্ড। কর্নারের বিনিময়ে সেটি রক্ষা করেন নিউক্যাসল গোলরক্ষক কার্ল ডারলো।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি সুযোগ নষ্ট হয় রিয়ালের। সাদিও মানের ক্রসে বক্সের সামনে থেকে জোরালো হেড নেন রবার্তো ফিরমিনো। এবারও ডানদিকে ঝাঁপিয়ে পড়ে গোল বাঁচান ডারলো।

দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে বলতে গেলে গোল পেয়েই গিয়েছিল লিভারপুল। ফিরমিনোর কাছ থেকে পাওয়া বল সালাহ ছুঁয়ে দিলেও সেটি বাঁদিকের পোস্ট দিয়ে একটুর জন্য বেরিয়ে যায়। দু’মিনিট পর ফিরমিনোর হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

৭৯তম মিনিটে সুযোগ এসেছিল নিউক্যাসলেরও। রিচিসের ফ্রি কিক থেকে কিয়ারন ক্লার্কের হেড বাঁ দিকে ঝাঁপিয়ে সেভ করেন লিভারপুল গোলরক্ষক এলিসন। শেষতক গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এতে ১৬ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে নিউক্যাসল ইউনাইটেড। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31