IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’

‘নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুজনের একজন ছিলেন বিমানটির পাইলট, অপরজন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক নারী শিক্ষিকা।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

নিজের জীবন দিয়ে ২০ শিশুকে বাঁচানো সেই শিক্ষক মাহরিন চৌধুরী আর নেই
তিনি বলেন, “এখন পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। এদের মধ্যে ২৫ জনই শিশু। তাদের বয়স ১১ থেকে ১৪ বছরের মধ্যে। এরা সবাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। বাকি দুজনের একজন বিমানটির পাইলট এবং অপরজন একজন নারী শিক্ষক।”

ডা. সায়েদুর আরও জানান, “দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে দুইজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।”

তিনি বলেন, “আমরা চিকিৎসার সব প্রস্তুতি নিয়ে রেখেছি। যেসব শিশু ও প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন, তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে আমরা বদ্ধপরিকর।”

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই ভবনটিতে আগুন ধরে যায়। সে সময় ভবনের শ্রেণিকক্ষে উপস্থিত বহু শিক্ষার্থী ও শিক্ষক দগ্ধ হন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। আহতদের হেলিকপ্টারে করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

সরকার ইতোমধ্যে মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। নিহতদের স্মরণে স্কুল, কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31