ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
বুধবার ২৩ জুলাই বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষক অফিসের আয়োজনে মাধ্যমিকে উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রোগ্রামের আওতায় উপজেলা মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব এ, কে, এম নূর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব প্রফেসর মোঃ আছাদুজ্জামান, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী। বিশেষ অতিথি জনাব মোঃ আলমাছ উদ্দিন, সহকারী পরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহী।
এছাড়াও উপস্থিত ছিলেন,জনাব মোঃ আব্দুল ওয়াহাব, জেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) রাজশাহী। জনাব লায়লা আখতার জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পুঠিয়া। পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার চৌধুরী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসইডিপি প্রোগ্রামের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ২০২২ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মানবিক, বিজ্ঞান, কারিগরি, আলিম ও দাখিল বিভাগের ৩৯ জন শিক্ষার্থীকে সনদ ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এছাড়াও এসএসসি শ্রেষ্ঠ ও কৃতি ছাত্র-ছাত্রীদের একাউন্টে ১০ হাজার টাকা ও এইচএসসিতে শ্রেষ্ঠ ও কৃতি শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।


