ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : পুঠিয়ার ঐতিহ্যবাহী পুঠিয়া পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় বিগত বছরের মত এবারও এস,এস,সি পরীক্ষায় মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ, ও ভোকেশনাল বিভাগে শতভাগ পাসের হার ধরে রেখেছে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি। বিদ্যালয় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৯০ জন ছাত্র-ছাত্রী।
মানবিক বিভাগে ছাত্রছাত্রী সংখ্যা ছিল ১৮ জন। বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী সংখ্যা ছিল ৪৪ জন ও ভোকেশনাল বিভাগে ছিলো ২৮। মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ৩৫ জন ছাত্র-ছাত্রী। ও ভোকেশনাল বিভাগে জিপিএ ৫ পেয়েছে চারজন।
পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা জানান, আমাদের স্কুলের শিক্ষকরা নিয়মিত পাঠ দান করার পাশাপাশি সামাজিক সেবামূলক কাজে আমাদেরকে অংশগ্রহণ করান। লেখাপড়ার ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের কোন অবহেলা নেই। প্রতিদিনই রুটিং অনুযায়ী ক্লাসের পাশাপাশি আমাদের কোন পড়া বুঝতে সমস্যা হলে আমাদের ক্লাসের বাইরেও সময় দিয়ে থাকেন শিক্ষকগণ। শিক্ষকদের স্নেহ ভালোবাসা আমাদের লেখাপড়ার মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করে।
এবিষয়ে পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রশান্ত কুমার চৌধুরী বলেন, ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করাই আমাদের লক্ষ্য। আমরা সর্বক্ষণে ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রতি আগ্রহের চেষ্টা করি এবং তারই ফলস্বরূ বছরের পর বছর শতভাগ পাস। আশা করা যায় এবারে জিপিএ ৫ যে পরিমাণে আমার বিদ্যালয় থেকে পেয়েছে সামনে বার এর থেকেও বেশি পাবে ।


