ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন করে ছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
সংগঠনের সভাপতি জিন্নউল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল, মইদুল ইসলামসহ অন্যরা।পরে ইউএনওর মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবর ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি ও শিক্ষক বলাই চন্দ্র শীলসহঅন্যরা।


