IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> বিমান বিধ্বস্ত: এখনো নিখোঁজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষার্থী, ২ অভিভাবক

বিমান বিধ্বস্ত: এখনো নিখোঁজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষার্থী, ২ অভিভাবক

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবকের।

স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের কাছে আসা তথ্যমতে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন—তিনজন শিক্ষার্থী এবং দুইজন অভিভাবক। এসব তথ্য নিখোঁজ পরিবারগুলোর পক্ষ থেকেই এসেছে।”

তিনি আরও জানান, “দুপুর নাগাদ সংবাদ সম্মেলন বা মিডিয়া উইংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।”

এদিকে, আগামী রোববার থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

গত সোমবার (২২ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনা, যাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন, যাদের অধিকাংশই শিশু।

দগ্ধ ও আহত ৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে। তাঁদের মধ্যে অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ছয়জনের পোড়া মরদেহ এখনো শনাক্ত হয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করতে নিখোঁজ পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31