IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্থান হবে না’

‘বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্থান হবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ঘোষণা করেছেন, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্থান হবে না।

আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসনের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, ‘সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।’

৪০ মিনিটব্যাপী বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে চলমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অন্যতম।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেকবসন বাংলাদেশের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠনের জন্য নিয়োজিত কমিশনের অগ্রগতি সম্পর্কেও মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূকে অবহিত করেন। এই কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে মূল সংস্কার ইস্যুগুলোতে একমত করার জন্য কাজ করছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি বিশ্বাস করি কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31