IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> শিক্ষা >> টপ নিউজ >> ফুলবাড়ীতে কিন্ডার গার্ডেনে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীতে কিন্ডার গার্ডেনে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : ‘জুলাই বিপ্øবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুুরের ফুলবাড়ীতে কোমলমতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে কন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্র্থীদের অংশগ্রহনে উপজলার নিমতলামোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যšন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য অর্জন করে আসছে। কিন্ত গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৭ জুলাইয়ের জারিকৃত পরিপত্রে ২০২৫ সাল হতে কিন্ডার গার্ডেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের উপর বৈষম্যমূলক নিষেধাজ্ঞা জারি করেছে। এতে করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রায় ৬ লক্ষ শিক্ষক এবং ৭০ লক্ষ শিক্ষার্থীর আত্মমর্যাদার উপর আঘাত হেনেছে যেটা চরম বৈষম্যর শামিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে পরিপত্র বাতিল করে পরীক্ষা দেওয়ার সুযোগ না দেওয়া হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অ্যাসোসিয়েশনের শিক্ষক এবং শিক্ষার্থীরা বৃত্তির আর্থিক অনুদান নয়, শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষার অনুপ্রেরণার চরম আঘাতের শামিল।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ আনিসুর রহমান,সহ-সভাপতি গনেশ চন্দ্র, সহ-সভাপতি রফিকুল ইসলাম হেলালসহ উপজেলার ১৮টি প্রতিষ্টিত কিন্ডারগার্ডেনের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইছাহাক আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31