IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> আজ মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু

আজ মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই-অগাস্টে আন্দোলন দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার শুরু হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ। রাজধানীর ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এ বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফারুক আহাম্মদ জানান, আজ খোকন চন্দ্র বর্মণ নামে একজন প্রত্যক্ষদর্শী প্রথম সাক্ষ্য দেবেন।

এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামুন কারাগারে আটক থাকলেও হাসিনা ও কামালকে পলাতক দেখিয়ে বিচার চলছে। মামুন ইতোমধ্যে দায় স্বীকার করে রাজসাক্ষী হতে আবেদন করেছেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এই তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয়। অভিযোগগুলোতে ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার নির্দেশ, প্ররোচনা ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। এতে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ ও ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’ আইনের ভিত্তিতে দায় নির্ধারণ করা হয়েছে।

মামলার প্রধান পাঁচ অভিযোগের মধ্যে রয়েছে:

শেখ হাসিনার ১৪ জুলাইয়ের বক্তব্যের পর দেশজুড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে দেড় হাজার মানুষ হত্যা ও ২৫ হাজারকে আহত করা।

আইনশৃঙ্খলা বাহিনীকে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া।

রংপুরে ছাত্র আবু সাঈদকে পরিকল্পিতভাবে হত্যা করে পোস্টমর্টেম রিপোর্ট গোপন করা।

৫ আগস্ট ঢাকায় ছাত্র সমাবেশের দিন চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যা।

একই দিন সাভারে পুলিশের সহযোগিতায় ছয় আন্দোলনকারীকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা।

২০১০ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, সেই ট্রাইব্যুনালেই এবার বিচার শুরু হয়েছে দলের সাবেক প্রধানের। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এই বিচার প্রক্রিয়া শুরু করে। আদালতের নথি অনুযায়ী, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই মামলায় সাক্ষ্য দেবেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা, জাতীয় একটি দৈনিকের সম্পাদকসহ মোট ৮১ জন। আওয়ামী লীগের দলীয় দায় নির্ধারণের জন্য ইতোমধ্যে আইন সংশোধন করেছে সরকার। এনসিপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল শেখ হাসিনার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়ে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31