IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানেচোরাই মোটরসাইকেল উদ্ধার আটক ২

মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানেচোরাই মোটরসাইকেল উদ্ধার আটক ২

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে উপজেলা পরিষদ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ধামইরহাট উপজেলার দক্ষিণ শিববাটি গ্রামের শাহাদত হোসেন ওরফে মিন্টুর ছেলে সিফাত আহম্মেদ ওরফে রাফি (১৯) ও সাপাহার উপজেলার মুগরইল গ্রামের রেজাউল করিমের ছেলে মেহেদী হাসানকে (২১) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, গত ২৮ জুলাই সকালে উপ-সহকারি প্রকৌশলী (এলজিইডি) মো. আশিকুর রহমান তার সরকারি ব্যবহৃত মোটরসাইকেলটি উপজেলা পরিষদের গ্যারেজে রেখে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েন। অফিস থেকে কাজের উদ্দেশ্যে বিকেল ৪ টার দিকে গ্যারেজে গিয়ে তার মোটরসাইকেলটি দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে সিসিটিভির ফুটেজে দেখতে পান যে, অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়।

এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় মামলা করলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে, ধামইরহাট উপজেলার দক্ষিণ শিববাটি গ্রামের শাহাদত হোসেন ওরফে মিন্টুর ছেলে সিফাত হোসেন ওরফে রাফি (১৯), ও তার মামা টিএনটি দক্ষিণ চকযদু গ্রামের আব্দুর রাজ্জাক পটলের ছেলে আবু মুসা (৩২) মিলে চুরির এ ঘটনাটি ঘটিয়েছে বলে নিশ্চিত হন পুলিশ। পরে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে রোববার ভোরে আবু মুসার বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু মুসা পালিয়ে যায় তবে তারই বাড়িতে অবস্থানরত সিফাত আহম্মেদ ওরফে রাফিকে গ্রেফতার করে পুলিশ। রাফির দেয়া তথ্য মোতাবেক সাপাহার উপজেলার মুগরইল গ্রামের রেজাউল করিমের ছেলে শাহাদৎ হোসেন ওরফে মিন্টুর (২১) বাড়িতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31