IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> দ্রুতই চূড়ান্ত হচ্ছে ভোটের তারিখ

দ্রুতই চূড়ান্ত হচ্ছে ভোটের তারিখ

নির্বাচন কমিশন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। নির্বাচন কমিশন (ইসি) এরই মধ্যে তাদের সিংহভাগ প্রস্তুতি শেষ করেছে। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটের চূড়ান্ত তারিখ জানার জন্য। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই, বিশেষ করে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মোটাদাগে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে থাকে মূলত ছবিসহ একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো। এর মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজগুলো শেষ হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ শেষ হবে আগস্টে। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধিত খসড়া প্রস্তুত হয়েছে। সাংবাদিক, পর্যবেক্ষক ও ভোটকেন্দ্র নীতিমালা চূড়ান্ত হয়েছে। ভোটের প্রয়োজনীয় কেনাকাটা শেষ হবে সেপ্টেম্বরে। ভোটকেন্দ্র স্থাপন, ভোটের প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণসহ বেশ কিছু কাজ নির্বাচনের তফসিল ঘোষণার পরই শেষ করতে হয় নির্বাচন কমিশনকে।

ইসি জানিয়েছে, আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে সরকারের ইতিবাচক মনোভাব থাকায় সেভাবেই প্রস্তুতি নিচ্ছে ইসি। ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন। ফেব্রুয়ারির শুরুতে ভোটগ্রহণের লক্ষ্যমাত্রা ঠিক করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ৬০ দিনের মতো সময় হাতে রেখে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন একদিকে নিজেদের প্রস্তুতি পুরোদমে সারছে, অন্যদিকে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়।

তারা বলছেন, ফেব্রুয়ারি মাসের দুটি তারিখ ৫ ও ১২ সামনে রেখে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে সবচেয়ে বেশি যে তারিখ নিয়ে আলোচনা হচ্ছে তা হলো ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

কমিশন মনে করে, এবার ব্যাপক হারে মানুষ ভোট দেবে। এজন্য ভোটের পর দুদিন ছুটি রাখার পরিকল্পনা করা হচ্ছে। ফলে সপ্তাহের শেষদিন ভোটগ্রহণ করতে চায় ইসি।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জাগো নিউজকে বলেন, ‘দ্রুত সময়েই জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তারিখের বিষয়ে জানতে পারবে দেশবাসী। জাতীয় নির্বাচন কেন্দ্র করে অনেক কাজ সম্পূর্ণ হয়েছে। কিছু কাজ বাক, যা তফসিল ঘোষণার পরই সম্পূর্ণ করতে হয়। তফসিলের সময় হাতে প্রায় তিন মাস সময় থাকে। এই সময়ও অনেক কাজ সম্পূর্ণ করে ইসি।’

সম্পন্ন হয়েছে সীমানা নির্ধারণ কাজ

সারাদেশের সংসদীয় আসনগুলোর মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে আগামী ১০ আগস্ট পর্যন্ত এ খসড়ার বিরুদ্ধে আবেদন করা যাবে। এ সংক্রান্ত খসড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যে ৩৯ আসনের সীমানায় পরিবর্তন আসছে সেগুলো হলো পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩ আসন।

নতুন ভোটার তালিকায় যুক্ত ৪৪ লাখ ৬৬ হাজার

খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন, দ্রুতই এ তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৩১ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪।

গণমাধ্যম, পর্যবেক্ষক ও ভোটকেন্দ্রের নীতিমালা জারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা-২০২৫ জারি করেছে ইসি। গত ২৭ জুলাই নতুন পর্যবেক্ষক চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে গত ১৭ জুলাই আওয়ামী লীগের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে এ এম এম নাসির উদ্দিনের কমিশন। এছাড়া নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, গত তিনটি সংসদ নির্বাচনে যেসব বিদেশি পর্যবেক্ষক পক্ষপাতদুষ্ট ছিল তাদের অনুমোদন দেওয়া হবে না।

সিইসির ভাষ্যমতে, যেসব পর্যবেক্ষক গত তিনটি নির্বাচনে খুব সুন্দর নির্বাচন হয়েছে বলে সার্টিফিকেট দিয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেছে, তাদের কোনো মতেই না। আমরা দেখে শুনেই নেব। যারা অভিজ্ঞ, ডিফেন্ডেবল, রিলায়েবল এবং বিভিন্ন দেশে নির্বাচন অবজার্ভ করেছে তাদের নেব।

ভোটকেন্দ্রের প্রস্তুতির জন্য মাঠপর্যায়ে ইসির নির্দেশনা

নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলো প্রস্তুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সিসিটিভির প্রয়োজনীয় ব্যবস্থার বিষয়ে ৩ আগস্টের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে বলেছে ইসি।

সেপ্টেম্বর মাসেই কেনাকাটা সম্পন্ন করতে চায় ইসি

আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব নির্বাচনী উপকরণ কেনা সম্পন্ন করতে চায় কমিশন। এর মধ্যে রয়েছে ব্যালট বক্স, ব্যালট পেপার, প্রিন্টিং পেপার, খাতা-কলম-কালিসহ নানান উপকরণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31