ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহিদ আস-সাবুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কবরস্থানে শহিদ আস সাবুরের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদ আস সাবুরের বাবা এনাব নাজেজ, উপজেলার নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, থানার অফিসার ইনচার্জ মো. শাহিন রেজা প্রমূখ।
পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শহিদ আস সাবুরকে ২০২৪ সালের ৫ই আগষ্ট আশুলিয়া থানার সামনে গুলি করে ও পরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।#


