IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> শিক্ষা >> টপ নিউজ >> বুথ থেকে হবে বই বিতরণ

বুথ থেকে হবে বই বিতরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে স্কুল থেকেই বই বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এবার বই বিতরণে স্কুলগুলোতে শ্রেণিভিত্তিক বুথ করা হয়েছে। শিক্ষার্থীরা শ্রেণি অনুযায়ী বুথ থেকে বই সংগ্রহ করবে। অনেক উপজেলায় বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ বছর শিক্ষার্থীদের হাতে তুলে দিতে প্রায় ৩৫ কোটি নতুন বই ছাপিয়েছে সরকার।

আগামীকাল শুক্রবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন স্কুলে স্কুলে শিক্ষার্থীদের বই বিতরণ শুরু হচ্ছে। ইতোমধ্যে মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলো বই বিতরণের সব প্রস্তুতি শেষ করেছে।

বৃহস্পতিবার পাঠ্যবই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করা হলেও এবার করোনার কারণে গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আগামীকাল থেকে সারাদেশে পর্যায়ক্রমে ১২ দিনে শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক।

জানা গেছে, শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এবার প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোকে তিন দিন সময় দেয়া হবে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণে ১২ দিন সময় পাবে স্কুলগুলো। ইতোমধ্যে মাঠ পর্যায়ে বই পাঠানো হয়েছে। স্কুল থেকেই শিক্ষার্থীদের বই সংগ্রহ করবেন। স্কুলগুলো আলাদা আলাদাভাবে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণের ব্যবস্থা করবে।

প্রতিটি শ্রেণির বই বিতরণে তিন দিন করে সময় পাবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলো। ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি ৯ম শ্রেণির শিক্ষার্থীদের, ৪ থেকে ৬ জানুয়ারি ৮ম শ্রেণির শিক্ষার্থীর, ৭ থেকে ৯ জানুয়ারি ৭ম শ্রেণির শিক্ষার্থীদের এবং ১০ থেকে ১২ জানুয়ারি ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ করতে এ স্কুলগুলোকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই ১ জানুয়ারি বিতরণ শুরু হচ্ছে। স্কুল থেকেই শিক্ষার্থীদের বই নিতে হবে। একদিনেই প্রাথমিক বিদ্যালয়গুলোর বই বিতরণ করা যাবে বলে ধারণা মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। তবে, যেসব প্রতিষ্ঠানে ৬০০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে সে স্কুলগুলোর বই বিতরণে দুই-তিন দিন সময় লাগতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31