IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> দেশে নির্বাচিত সরকার না থাকলে উন্নয়ন হয়না: হাফিজ

দেশে নির্বাচিত সরকার না থাকলে উন্নয়ন হয়না: হাফিজ

নিজস্ব প্রতিবেদক : পতিত সরকার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। বিএনপি’র হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। লক্ষ লক্ষ মামলা দিয়েছিলো। সেইসাথে লক্ষ লক্ষ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এখনো সে সকল মামলায় প্রতিদিন হাজিরা দিতে হচ্ছে। কিন্তু আল্লাহ ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেননা। পতিত সরকার নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য নানা কৌশল অবলম্বন করেছিলো। জনগণের স্বাধীনতা হরন করেছিলো। বাকশাল কায়েম করে একনায়কতন্ত্র শুরু করেছিলো। আল্লাহ ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না। জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র- জনতার বিজয়ের বর্ষপুতি পালন উপলক্ষে বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক মেজর হাফিজ উদ্দিন (বীরবিক্রম) প্রধান অতিথির বক্তব্যে এই সকল কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রæয়ারী মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার ঘোষনা দিয়েছেন। এতে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা রেখেছেন। কিন্তু একটি দল যারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধীতা করেছিলেন। তারা এবং সাতদিনের একটি দল নির্বাচন তারা চায়না। তারা চায় সংস্কার ও পতিত সরকারের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য দোসরদের বিচার ও স্থানীয় নির্বাচন। প্রকৃত পক্ষে তারা জানে নির্বাচন হলে একটি আসনও তারা পাবেনা। এখন তারা দেশের স্বাধীনতার সুফল ভোগ করছে। ইচ্ছামত চাঁদাবাজী করছে। যাকে তাকে হুমকী দিতে পারছে। এই আনন্দ থেকে তারা বঞ্চিত হবে বলে নির্বাচন তারা চায়না। কিন্তু নির্বাচিত সরকার দেশে না থাকলে কখনো উন্নয়ন হয়না। সে জন্য যেকোন মূল্যে দেশে নির্বাচন প্রয়োজন। এই নির্বাচনে যে দলকে জনগণ ভোট দেবে, সে দলই দেশ পরিচালনা করবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, শোষন, নিপিড়ন ও বঞ্চনা থেকে পূর্ব পাকিস্তানের জনগণকে বাঁচাতে স্বাধীনতা যুদ্ধ হয়েছিলো। আর এই যুদ্ধের ঘোষনা দিয়েছিলেন বিএনপি’র চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। কিন্তু ফ্যাসিসস্ট হাসিনা আবারও সেই গণতন্ত্র বিনষ্ট করেছিলো। দেশে অরাজকতার সৃষ্টি করেছিলো। এ থেকে মুক্তি পেতে বিএনপি দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ৩৬ জুলাইয়ের আন্দোলন। এই আন্দোলনে খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু যাওয়ার আগে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করে। সেইসাথে প্রায় বিশ হাজারের বেশী ছাত্র-জনতাকে গুরুতর আহত করে। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই সব কিছুর বিচার করা হবে বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্য শেষে রাজশাহী মহানগলীর আলুপট্টির মোড় থেকে বিজয় র‌্যালি বের করা হয। র‌্যালি নিয়ে নেতাকর্মীরা নগীরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ করেন। এসময়ে তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

বুধবার বেলা সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশীষ রায় মধু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া বিএনপি’আহবায়ক আবু বকর সিদ্দিক, ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আসলাম সরকার, দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ মহসিন ও গোলাম মোস্তাফা মামুন ।

এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহবায়কআরফিন কনক, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক রোমেনা হোসেন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদ অধ্যক্ষ সকিনা খাতুন, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসসহ রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31