IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক

আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক

ধূমকেতু নিউজ ডেস্ক : (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সচিবালয়ের নবনির্মিত ২০তলা (১ নম্বর) ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউ

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করতে পারেন, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠক উপলক্ষে সচিবালয়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা। জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে ১ ও ২ নম্বর গেট দিয়ে অফিসে প্রবেশ করতে হবে।

বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৯টার আগেই উপস্থিত থাকতে বলা হয়েছে। উপদেষ্টা ও সিনিয়র সচিব/সচিবদের গাড়ি বেজমেন্ট বা ভবনের সামনের রাস্তায় পার্ক করা যাবে না।

সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা ও আমন্ত্রিত কর্মকর্তাদের ৫ নম্বর গেট ব্যবহার করে সকাল ১০টার আগে নিরাপত্তা পাসসহ সম্মেলন কক্ষে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের গাড়ি ১ নম্বর ভবনের সামনে নামিয়ে দিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের পার্কিংয়ে রাখা হবে।

সব কর্মকর্তাকে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনার পাশাপাশি ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের অফিসকক্ষে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া উপদেষ্টাদের গানম্যানদের সচিবালয়ে প্রবেশ না করার অনুরোধও জানানো হয়েছে।

প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31