IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> রাজশাহী-১( তানোর-গোদাগাড়ী ) কে হচ্ছেন বিএনপির ক্লিন ইমেজের প্রার্থী

রাজশাহী-১( তানোর-গোদাগাড়ী ) কে হচ্ছেন বিএনপির ক্লিন ইমেজের প্রার্থী

ধূমকেতু প্রতিবেদক, তানোর : আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের নির্বাচনি মাঠ। শেষ পর্যন্ত কে হচ্ছেন এআসনের ক্লিন ইমেজের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী। নিজেকে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে জানান দিতে দিনরাত মাঠে ঘাটে পথসভা সভা সমাবেশ করতে ব্যস্ত সময় পার করছেন তারা।

জানা গেছে,রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে মাঠে রয়েছেন ৬জন প্রার্থী। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছে ১জন। তিনি হলেন,এআসনের সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান। তাকে জামায়াত থেকে আগাম মনোনয়ন দিয়ে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন,গোদাগাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, বিএনপি নেতা আবদুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব,সাবেক মহানগর বিএনপির বন ও পরিবেশ বিষয়কে সম্পাদক কেএম জুয়েল,বিএনপি নেতা সাজেদুর রহমান খান মার্কনি। তবে বিএনপির মনোনয়ন দৌড়ে মাঠে এগিয়ে আছেন তরুণ মুখ এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। তিনি বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠেঘাটে স্বৈরাচার বিরোধী আন্দোলন গড়ে তুলেছেন। মামলা হামলায় জড়িত নেতাকর্মীদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যার ফলে,বিএনপির অন্য প্রার্থীদের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছেন এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বলেন,ব্যারিস্টার আমিনুল হকের সময় দলে তেমন বিভক্ত ছিলনা,তার মৃত্যুর পরে সেই পরিবার থেকে তার ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন আধিপত্য ধরে রাখতে মাঠে নামেন। কিন্তু গুরুপিং রাজনীতি করতে গিয়ে মাঠ থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি। এমনকি দলের দুঃসময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও নেতাকর্মীদের মামলা হামলার সময় পাশে পাওয়া যায়নি। বরং তিনি তানোরের বিএনপিতে দ্বন্দ্ব সৃষ্টি করে ব্যাপক প্রকট সৃষ্টি করেছে। এরই মধ্যে আধিপত্যের দ্বন্দ্বে তানোরে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার নেতারা সবাই শরীফ উদ্দিন বিরোধী হিসেবে পরিচিত। এসব মিলিয়ে তৃণমূল নেতাকর্মীদের কাছে জনবিচ্ছিন্ন হয়ে মাঠে পিছিয়ে পড়েছে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, স্বৈরাচার হাসিনা আন্দোলন দমাতে পাগল পারা হয়ে উঠেছিলেন। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে অবশেষে ৫ আগষ্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। স্বৈরাচার শাসন ব্যবস্থা কায়েম করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। তিনি জুলাই গণঅভ্যুত্থান শহীদ, আহত ও বীর যোদ্ধাদের গভীর ভাবে স্মরণ করেন। তারেক আরো বলেন, আমি এমপি মনোনয়ন প্রত্যাশী, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের কাতারে ছিলাম। সরকার পতনের পর থেকে তানোর গোদাগাড়ী এলাকায় প্রায় প্রতিটি মানুষের সাথে কথা বলে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দিতে সক্ষম হয়েছি। মনোনয়নের দাবি তুলেছি দল আমাকে যদি মনোনয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগীতা করবেন। আমি শাসক না আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। আমার সর্ব প্রথম কাজ হবে প্রয়াত মন্ত্রী শ্রদ্ধেয় ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে যাবতীয় কাজ করাই আমার লক্ষ্য। দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় সেই ক্ষেত্রে তার হয়ে মাঠে অগ্রণী ভূমিকা রাখা হবে।

তিনি আরো বলেন নিজেদের মধ্যে কাঁদা না ছিটিয়ে এক কাতারে এসে এই নির্বাচনী আসন উদ্ধার করতে হবে। কারন তানোর গোদাগাড়ী বিএনপির ঘাটি সেটা আবারো প্রমান করার জন্য সাধারণ মানুষের সাথে মিশে ভালো কাজ করতে হবে। কোনক্রমেই দখলবাজি, মারাপিট, হানাহানি করা যাবে না। তিনি আশা করেন নির্ধারিত সময়ে বর্তমান সরকার নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণ কে বুঝিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। নির্বাচিত সরকার ছাড়া দেশে অস্থিতিশীলতা কাটবে না। নির্বাচন দিতে যদ দেরি হবে ফ্যাসিবাদরা নানা ভাবে যড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য কর পরিবেশ সৃষ্টি করবে।

তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম জানান, ব্যারিস্টার আমিনুল হক এই আসনটির তিনবারের এমপি ও মন্ত্রী ছিলেন। তার ভাই হিসেবে মাঠে প্রচারণায় আছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। কিন্তু তিনি এলাকায় প্রচারণায় নামার পর থেকে দলকে বিভক্ত করে ফেলেছেন। এরই মধ্যে তার কর্মসূচি ঘিরে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া সাজেদুর রহমান খান মার্কনি এবার আসনটিতে মনোনয়ন চান। বিএনপি এবার ক্লিন ইমেজের প্রার্থী মনোনয়ন দেবে, এমন প্রত্যাশায় আছেন তিনিও। মার্কনি জানান, দল এবার অনেক ভেবেচিন্তে প্রার্থী মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী। ফলে এলাকায় গ্রুপিং করে, দলকে ক্ষতিগ্রস্ত করে যারা মনোনয়ন প্রত্যাশা করছেন- তাদের কপাল এবার পুড়তে পারে বলে মনে করেন তিনি।

গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, ক্লিন ইমেজের প্রার্থী ছাড়া এবার তানোর-গোদাগাড়ীতে প্রতিদ্বন্দ্বিতা কঠিন হয়ে উঠবে। সম্প্রতি ব্যারিস্টার পরিবারের নাম ভাঙিয়ে তার ভাই যে রাজনীতি শুরু করেছেন, তাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শরীফ উদ্দিন মনোনয়ন পাওয়ার আগেই এলাকায় বিএনপিকে বিভক্ত করে ফেলেছেন। নানাভাবে বিতর্কে জড়িয়েছেন তিনি। ফলে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ এবার প্রার্থী কে হবেন।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন জানান, দলের কিছু নেতা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। কেন্দ্র বিষয়টি জানে। দলের বেশির ভাগ নেতা-কর্মীরা তাকেই প্রার্থী হিসেবে চায় বলে দাবি তার। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এআসনে জনগণের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছিলাম।এবারও আশা করছি মানুষ জামায়াতকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31