IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাপাহারে খাস পুকুর ও কবরস্থান দখলকারী আতাউর এর বিরুদ্ধে মানব বন্ধন

সাপাহারে খাস পুকুর ও কবরস্থান দখলকারী আতাউর এর বিরুদ্ধে মানব বন্ধন

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের দিলালপুর মৌজায় অবস্থিত একটি ৩৫ শতক খাস পুকুর তৎসংলগ্ন ৭৮ শতক কবরস্থানের সম্পত্তি দখলকারীর বিরুদ্ধে এলাকাবাসী মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

অদ্য ১৮ আগষ্ট সোমবার দুপুর ১২.১৫ মিনিট হতে ১২.৫০ মিনিট পর্যন্ত সাপাহার জিরো পয়েন্টে উপজেলার ০২নং গোয়ালা ইউনিয়নের নিশ্চিন্তপুর,বাদ নিশ্চিন্তপুর ও মাইপুর গ্রামবাসী সহ আশেপাশের লোকজন মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এলাকাবাসীর অভিযোগ কথিত ভূমিদস্যু দখলদার মোঃ আতাউর রহমান ও তার লোকজন দিলালপুর, মৌজায় অবস্থিত একটি খাস খতিয়ান ভুক্ত পুকুর সহ প্রায় ১.১৩ একর কবরস্থান দখলে নিয়ে অবৈধ ভাবে ভোগদখল করছে। যুগ যুগ ধরে ওই সম্পত্তি কবরস্থান হিসেবে ব্যবহার হয়ে আসছে।

এলাকাবাসীর অভিযোগ উক্ত পুকুরে পানি ব্যবহার ও কবরস্থানে লাশ দাফন কাফন করতে গেলে বিভিন্ন ভাবে দখলকারী প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। তাদের এধরনের উস্কানিমূলক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অদ্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে এলাকার প্রায় দুই তিন শত মানুষ অংশ গ্রহন করে। বিক্ষুব্ধ এলাকাবাসী দখলকারীর কবল থেকে কবরস্থান ও খাস পুকুরটি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসার

ও সহকারী কমিশনার ভূমির জরুরী হস্তক্ষেপ কামনা করে লিখিত ভাবে বিষয়টি অবগত করেন। অপর দিকে অভিযুক্ত আতাউর রহমানের সাথে কথা হলে তিনি জানান যে ওই সম্পত্তির রেকর্ড সংশোধনের জন্য সাপাহার সিনিয়র সহকারী জজ আদালত নওগাঁয় ১৬৩/২০১৯ অঃপ্রঃ মামলা বর্তমানে চলমান রয়েছে। জমিদারের দেয়া পত্তন মুলে তারা ভোগদখল করছেন।

উল্লেখিত ঘটনায় প্রতিপক্ষ ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31