IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> কর্মস্থলে অনুপস্থিতির কারণে বরখাস্ত চলমান প্রক্রিয়া : স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্মস্থলে অনুপস্থিতির কারণে বরখাস্ত চলমান প্রক্রিয়া : স্বরাষ্ট্র উপদেষ্টা

ধূমকেতু নিউজ ডেস্ক : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা সদস্যদের বরখাস্ত করার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া, এটি চলতেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা।

কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় ১৮ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আগামীতে এমন আরও পরিকল্পনা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‌‘এটি একটি চলমান প্রক্রিয়া। ছুটি নেওয়া ছাড়া কর্মস্থলে অনুপস্থিতির ৬০ দিন হলে বরখাস্ত হয়। এটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে।’

ঢাকার আশপাশে মব জাস্টিস দু-একটি হয়ে যাচ্ছে
মব জাস্টিসের বিষয়ে সভায় কী আলোচনা হলো- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে আলোচনা হয়েছে যে মব জাস্টিস যত কমিয়ে আনা যায়। আমি বলবো না যে মব জাস্টিস ইলিমিনেট (দূর) হয়ে গেছে। এখনো হয়, যেমন রংপুরে একটি মব জাস্টিস হয়েছে। ঢাকার এসব এলাকায় কমেছে, আশপাশে কিন্তু মব জাস্টিস দু-একটি হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়।’

১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর থেকে একজন রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। ‌পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ওসির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ৩২ নম্বরে মব জাস্টিস বন্ধের কি নির্দেশনা ছিল- এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয়ে থেকে তো একটিই দেওয়া হয়েছে। এরপর তো আমাদের আর কোনো কথা নেই। সেখানে (ধানমন্ডি ৩২ নম্বর) যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমরা চাচ্ছি সাধারণ বা নির্দোষ জনগণ যাতে কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমরা সবসময় চুনোপুঁটিগুলোকে ধরি, রুই মাছ বা বড়গুলো সব সময় কিন্তু ছাড়া পেয়ে যায়। যেমন ধরেন একজন বড় ধরা পড়ে গেছে, আপনারা সবাই লেগে গেছেন। কিন্তু চুনোপুঁটিগুলো সম্পর্কে আপনারা কিন্তু কিছু বলেছেন না।’

সভায় মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পুলিশ সংস্কার কমিশন, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাইবার অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, মাদক, শীর্ষ সন্ত্রাসীদের জামিন, অবৈধ অস্ত্র উদ্ধার, সীমান্ত ও পার্বত্য অঞ্চলের পরিস্থিতি ও রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31