IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ডিবিপ্রধান হচ্ছেন শফিকুল ইসলাম

ডিবিপ্রধান হচ্ছেন শফিকুল ইসলাম

ধূমকেতু নিউজ ডেস্ক : সদ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন পাওয়া ডিআইজি শফিকুল ইসলামকে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই এ-সংক্রান্ত অফিস আদেশ জারি হতে পারে বলে ডিএমপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

ডিএমপির একাধিক সূত্র ঢাকাটাইমসকে নিশ্চিত করেছে, সোমবার হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলামকে ডিএমপিতে পদায়ন করে সরকার; তিনি ডিএমপিতে যোগ দেওয়ার পর তাকেই গোয়েন্দা শাখার প্রধান করা হবে। অতীতে দীর্ঘ সময় ডিবিতে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

ডিবি প্রধানের পদটি প্রায় সাড়ে চার মাস ধরে শূন্য। গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাকে ঢাকা রেঞ্জ ডিআইজি করা হয়। তারপর থেকে যুগ্ম-কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা ডিবির মতো গুরুত্বপূর্ণ ইউনিটের ভার সামলাচ্ছেন। শফিকুল ইসলাম দায়িত্ব নিলে দীর্ঘদিনের শূন্যতা পূরণ হবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক হোসেনকে সরিয়ে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) করা হয়েছে। একই প্রজ্ঞাপনে র‍্যাবের এডিজি প্রশাসনের দায়িত্বে থাকা ডিআইজি জিল্লুর রহমানকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

সূত্র বলছে, জিল্লুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে ১৫তম ব্যাচের আরেক কর্মকর্তা সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. সারওয়ারকেও ট্রাফিক বিভাগ থেকে সরিয়ে ওই দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনায় রয়েছে।

এদিকে ডিবিপ্রধানের দায়িত্ব পেতে যাওয়া শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন। পেশাগত জীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হন। ২০০২ সালে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে বদলি হয়ে প্রায় পাঁচ বছর কাজ করেন।

পরে সারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) হিসেবে যোগ দেন। ২০০৭ সালের জুনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লাইবেরিয়ায় পাঠানো হয় তাকে। মিশন শেষে ২০১০ সালে চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পান। এরপর দ্বিতীয় দফায় লাইবেরিয়া মিশনে যান তিনি।

২০১৩ সালে শফিকুল ইসলাম পুলিশ সুপার পদে পদোন্নতি পান এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) হন। এক বছর পরই আবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন, এবার আইভরি কোস্টে। দেশে ফিরে তিনি হাইওয়ে পুলিশের এসপি হন।

২০১৯ সালে তাকে নৌ-পুলিশের এসপির দায়িত্ব দেওয়া হয়। ২০২১ সালে পদোন্নতি পেয়ে একই সংস্থার অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ডিআইজি পদে পদোন্নতি পেয়ে হাইওয়ে পুলিশে যোগ দেন।

কর্মজীবনের নানা পর্বে প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি গোয়েন্দা ও বিশেষায়িত ইউনিটে কাজের অভিজ্ঞতা রয়েছে শফিকুল ইসলামের। ডিএমপিতে ফেরার পর তিনি আবারও গোয়েন্দা পুলিশের দায়িত্ব পাচ্ছেন। কর্মকর্তারা বলছেন, শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবি নতুনভাবে গতি পাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31