IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে সাংবাদিকসাজুর উপর সন্ত্রাসী হামলা

মহাদেবপুরে সাংবাদিকসাজুর উপর সন্ত্রাসী হামলা

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ডিবিসি চ্যানেল এর নওগাঁ জেলা প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা সম্পাদক একে সাজু। গুরুতর আহত সাংবাদিক সাজু নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী ও দলিল লেখক সমিতির সদস্য বলে জানা গেছে। বুধবার বিকালে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির অনিয়ম দুর্নীতির তথ্য চিত্র সংগ্রহ করতে গেলে তিনি এ হামলার শিকার হন।

এ সময় হামলাকারীরা তার ক্যামেরা ও আইডি কার্ড ছিনিয়ে নেয়। সাংবাদিক একে সাজু জানান, সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ, অনিয়ম, দূর্নীতি হচ্ছে এমন অভিযোগের পেক্ষিতে তথ্য সংগ্রহের জন্য সাব-রেজিষ্ট্রি অফিসে যান তিনি। এ সময় জমি রেজিষ্ট্রি নিয়ে দলিল দাতা ও গ্রহীতাদের মাঝে মারামারি শুরু হয়। সেই মারামারির চিত্র ধারণ করার সময় একজন দলিল লেখক থানার লোক পরিচয়ে ভিডিও ধারণে বাধা দেয় তাকে। পরবর্তীতে তার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সংঘবদ্ধ হয়ে তাকে সাব-রেজিষ্ট্রি অফিসের ভিতরে নিয়ে গিয়ে আটক রেখে বেদম মারপিট করে এবং ক্যামেরা, মোবাইল ফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয় পত্র (আইডি কার্ড) ছিনিয়ে নেয়।

প্রায় আধাঘন্টা পর ঘটনার খরব পেয়ে স্থানীয় সাংবাদিকরা ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে একে সাজুর উপর হামলার খবর ছড়িয়ে পরলে জেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। সাজুর উপর এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

একইসাথে হামলাকারীদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। একটি সূত্র জানায়, বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে খাজনা-খারিজ ছাড়ায় মঙ্গলবার সকাল থেকে রাত প্রায় ৯ টা পর্যন্ত ৪৭৮ টি দলিল রেজিষ্টি করেন সাব-রেজিষ্টার মুক্তিয়ারা। পরদিন বুধবার এ উপজেলায় তার শেষ কার্যদিবসে একইভাবে দলিল রেজিষ্ট্রি করছিলেন।

এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো, শাহীন রেজা বলেন, সাংবাদিক একে সাজুর উপর হামলার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে জড়িতদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31