IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া’

‘নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০১৮ সালে কারাবন্দি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৬ বছর বন্দীজীবন কাটিয়ে খালেদা জিয়া মুক্ত হন ২০২৪-এর অভ্যুত্থানের পর। এখনও দলের প্রধান তিনি। যদিও শারিরীক অবস্থাসহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘসময় দূরে আছেন সক্রিয় রাজনীতি থেকে।

অনেকের মনেই প্রশ্ন, ত্রয়োদশ সংসদে কি প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া? তার জবাব বেশ কৌশলীভাবে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উনি নির্বাচন করবেন না সেটা কি আমরা বলেছি? উনি যেখানেই দাঁড়াবেন সেখানেই জিতবেন।

খালেদা জিয়ার প্রার্থিতার মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও জানতে আগ্রহী লাখো-কোটি নাগরিক। প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনা-গুঞ্জনও আছে রাজনৈতিক মহলে।

শুক্রবার (২৯ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি এ সব কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তারেক রহমানের ফেরার সঙ্গে নির্বাচনের তফসিলের সম্পর্ক নেই। আমরা আশা করছি খুব শিগগিরই ফিরবেন তিনি। এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেওয়ার ওপর।

বক্তব্যে যতই উত্তাপ থাকুক, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে নির্বাচনী জোট নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কোনও সাজানো রাজনীতি করি না। ভোটের আগে জোট হবে কি না, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, সাজানো বিরোধী দল তৈরি করা এটা আওয়ামী লীগের কাজ। এটা আমাদের কাজ না।

দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশাপাশি নতুন দল এনসিপির সঙ্গে জোটের কোনও সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, এটা নির্ভর করবে নির্বাচনের পূর্বে কী রকম রাজনৈতিক পরিস্থিতি থাকছে তার ওপরে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের স্বার্থ সামনে রেখে কূটনৈতিক সম্পর্কের বেলায় বেশ সতর্ক বিএনপি। ভারতের সঙ্গে সম্পর্ক কখনও গভীর ছিল না, প্রতিবেশী হিসেবে দূরত্বও ছিল না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31