IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে অপসারনের দাবিতে মানববন্ধন

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে অপসারনের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলামকে তার পদ থেকে অপসারনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৩১-০৮-২০২৫) সকাল সাড়ে ১০টায় মনিগ্রাম ইউনিয়নের সর্বস্তরের ব্যানারে বিদ্যালয়টি সামনে আটঘরি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্যকালে নজরুল ইসলামকে আওয়ামীলীগের দোসর ও ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী শাহরিয়ার আলমের ঘনিষ্ট সহচর আখ্যায়িত করে বক্তারা বলেন, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে,নজরুল ইসলাম বিগত বছরে নৌকার পোস্টার বিতরণ করেছেন। তারা সভাপতির পদ বাতিল অথবা পদত্যাগের দাবি করে বলেছেন, দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

বক্তব্য রাখেন- রাজশাহী জেলা বিএনপির সদস্য ও বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুজিবর রহমান জুয়েল, ছাত্রনেতা হাফিজ উদ্দীন।

উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আশা-ফু-উদ-দৌলা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও অহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আল মামুন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহুল, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি শাহিনুর ইসলাম, সংগ্রামী দলের সাধারণ সম্পাদক,মতিউর রহমান যুবদল নেতা নেতা জিল্লুর রহমান, মোয়াজ্জেম হোসেন, আক্তার হোসেন, রুবেল আহমেদ, শাহ আলম, রুবেল বিশ্বাস, সামিউল, রবিউল আউয়াল, আব্দুল খালেক, ওয়ার্ড বিএনপি’র নেতা আমিরুল, শহিদুল, রাসেল, সুমন, শিহাব ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাইনুল হক মনি জানান,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ৬মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি নিয়োগ দিয়েছেন। গত জুলাই মাসের ২০ তারিখে অনুমোদিত কমিটি হাতে পেয়েছেন। এই কমিটির সভাপতি হলেন-নজরুল ইসলাম ও আমি সদস্য সচিব,বাবর আলী অভিভাবক সদস্য ও তাপস কুমার শিক্ষক প্রতিনিধি।

নজরুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার করা হচ্ছে। আমি বিএনপি পরিবারের হলেও একটি কলেজে চাকুির করি। সেই সুবাদে অধ্যক্ষের সাথে কখনো কোথাও যেতে পারি। যোগ্যতার ভিত্তিতে আমাকে যে পদ দেওয়া হয়েছে, সেটা যদি গ্রহন যোগ্যতা না পায় তাহলে আমার কোন লালসা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন,আমি ঢাকায় এসেছি। বিষয়টি আমার জানা নেই। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31