IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে রবিবার সকাল ১০টা থেকে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে।একপর্যায়ে ওই শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরকে প্রায় ৪ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি সামাল দিতে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ বন্ধ করে আলোচনার টেবিলে বসেন।

জানা গেছে, উপজেলার পারইল ইউনিয়নের প্রাচীনতম বিদ্যাপিট পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে কৃষি বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন গত বুধবার বিকেলে বিদ্যালয়ের পার্শ্বে একটি বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ৮ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানী করেছে এমন গুঞ্জন উঠে। এর জের ধরে রবিবার বিদ্যালয় খোলার পর থেকে শিক্ষার্থদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছাত্র-ছাত্রীরা জোট বদ্ধ হয়ে ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শনসহ শিক্ষকদের একটি ঘরে প্রায় ৪ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবলু চন্দ্র পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়ীক বরখাস্তের ঘোষনা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম। এক পর্যায় দুপুর আড়াই টায় এই বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসার শাহাদত হোসেনও আসেন। পরবর্তী করণীয় নিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের নিয়ে বৈঠকে একই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিদ্যালয়ের বেশ কয়েক জন ছাত্রী মাধ্যমিক শিক্ষা অফিসারের সামনে তাদের শ্রেণী কক্ষে প্রকাশ্যে শিক্ষক আনোয়ার হোসেনের নৈতিকতা নিয়ে ছাত্রীদের শ্লীলতাহানী করেছে এই বিষয়ে খোলা-মেলা কথা বলে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন বলেন, শ্লীলতাহানীর ঘটনা সত্য নয়। একটি মহল আমার সুনাম ক্ষন্ন করার লক্ষ্যে এমন অপপ্রচার করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, এই ঘটনার ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়ীক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম বলেন, এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষকজদের অবরুদ্ধ করে রেখেছে এমন খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। নিজে শিক্ষার্থীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা এবং লিখিত অভিযোগ পাওয়ায় অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়ীক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লিখিত অভিযোগগুলো প্রয়োজনীয় তদন্ত স্বাপেক্ষে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31