IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই’

‘গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : সেনাপ্রধান ও প্রধান বিচারপতির সাক্ষাৎ নিয়ে বিভিন্ন মহলে ছড়ানো গুঞ্জনকে গুরুত্ব না দিতে আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেছেন, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। কেবল দু-একটি পত্রিকা ও অনলাইনে গুজব-গুঞ্জন দেখেছি। তবে এসব নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই।”

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও জানান, সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝেমধ্যেই সাক্ষাৎ করেন, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেন। তাই এ ধরনের বিষয়কে অস্বাভাবিক বা উদ্বেগজনকভাবে দেখার প্রয়োজন নেই।

নির্বাচনকালীন সরকার গঠনের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা বারবার এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশনকেও সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। সব প্রস্তুতি চলছে।”

তিনি আরও বলেন, সরকারের অভ্যন্তরে কিছু বিষয়ে মতভিন্নতা থাকলেও সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাবে বলে আশা করা হচ্ছে। “নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে রাষ্ট্রীয় কর্মকাণ্ড এগিয়ে চলছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আসিফ নজরুল স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। তবে তিনি এটিকে অস্বাভাবিক মনে করেন না। “গণঅভ্যুত্থান বা বিপ্লব-পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা থাকতেই পারে। গত এক বছরে কখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, আবার উন্নতিও হয়েছে। আমরা আগেও এ ধরনের পরিস্থিতি সামলেছি, ইনশাআল্লাহ আবারও সামাল দিতে পারব।”

রাজনৈতিক অঙ্গনে ভাসমান নানা গুজব ও অনিশ্চয়তার মধ্যে আইন উপদেষ্টার এই বার্তাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নির্বাচনকে ঘিরে নানা প্রশ্ন ও আশঙ্কার সময়ে সরকারের স্পষ্ট অবস্থান জানানো শিক্ষার্থীদের, রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31