IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> ধামইরহাটে তীব্র আন্দোলনের পরও রঘুনাথপুর কামিল মাদরাসার অধ্যক্ষ বহাল তবিয়তে

ধামইরহাটে তীব্র আন্দোলনের পরও রঘুনাথপুর কামিল মাদরাসার অধ্যক্ষ বহাল তবিয়তে

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে অনেক ঘটনা-অঘটনের পরও ধামইরহাট উপজেলার রঘুনাথপুর কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম এখনো বহাল তবিয়তে চাকরি করছেন। গত ২১ আগষ্ট অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম- দূর্নীতি শিক্ষকদের সঙ্গে বৈষম্য মূলক আচরন তুলে ধরে অধ্যক্ষের অপসারণ চেয়ে অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাদরাসার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। তাতে প্রশাসনিক কোনই ফল হয়নি বলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভূক্ত-ভোগী সহ স্থানীয় জন সাধারণ, এ কারণে সামাজিক ও রাজনৈতিক মহলেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিতর্কিত এই অধ্যক্ষকে অপসারণ করে মাদ্রাসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী সুধীমহলের।

অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের কয়েকদিন পূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম মাদরাসা পরিচালনা কমিটি বিষয়ে স্থানীয় কতিপয় ব্যক্তি তাঁর উপর সন্ত্রাসী হামলার চেষ্টা ও গালিগালাজ ও হুমকি প্রদান করেন মর্মে গা বাচাতে লোক দেখানো সংবাদ সম্মেলন করে প্রতিবাদ ও বিচার দাবি করেন। স্থানীয়রা ঐদিন ও পরের দিন বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ সম্মেলনের প্রতিবাদ করেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দূর্ণীতিবাজ বলে আক্ষায়িত করেন। পরবর্তীতে মাদ্রাসার সম্মুখে পাকা রাস্তায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনকরে এলাকাবাসী ও অভিভাবকরা।

এতকিছুর পরও মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে কোনোই ব্যবস্থা না হওয়ায় হতাশা প্রকাশ করেন স্থানীয়রা।
এ বিষয়ে ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে মাইনাস করে নিজে নিজেই কমিটি গঠন করতে গিয়ে বেকায়দায় পড়েছেন। এখানে আমাদের কোন দায় নেই। কামিল মাদ্রাসার সভাপতি এডিসি মহোদয়। এডিসি মহোদয়ের নির্দেশনা ও সহযোগিতা নিয়ে কমিটি গঠন করলে এমনটি হতো না’ তবে আইন সম্মত এবং জনদাবির পক্ষেই শিক্ষা অফিস অবস্থান নিবে।’

নওগাঁ জেলা শিক্ষা ও আইসিটির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্তি জেলা প্রশাসক জান্নাত আরা তিথি বলেন,‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের বিরুদ্ধে বিস্তর অভিযোগে স্মারকলিপি পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ বহাল রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31