IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘বাবার মতো মেয়েও নির্বিচারে মানুষ হত্যা করেছে’

‘বাবার মতো মেয়েও নির্বিচারে মানুষ হত্যা করেছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় বগুড়ায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বাবার মতো মেয়েও নির্বিচারে মানুষ হত্যা করেছে। বাবা বাকশাল কায়েম করেছিল, গণতন্ত্র হত্যা করেছিল। ভারতের মদদে শেখ হাসিনাও তাই করার চেষ্টা করেছিল। ১০ হাজার মাইল দুর থেকে তারেক রহমান জুলাই বিপ্লবের জমি চাষ করেছিলেন। সেই বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে আবারও ভারতে আশ্রয় নিয়েছেন।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এদেশের জিয়ার সৈনিকদের লাশ পড়ে ছিল শীতলক্ষ্যা, বুড়িগঙ্গার তীরে, রাস্তা ঘাটে। মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছিল শেখ হাসিনা। কারণ তারা ভারতের তাবেদারি করার জন্য ক্ষমতায় ছিল। ভারতও তাদের বার বার সমর্থন করে গেছে। বিগত ১৭ বছর আমাদের দেশের মানুষকে উন্নয়নের নামে প্রতারণা করা হয়েছে। দেশের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার তারেক রহমান লড়াই করে গেছেন ১৭ বছর ধরে। তারই দেখানো পথে জুলাই বিপ্লব হয়েছে।

রিজভী বলেন, জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন এদেশের মানুষকে পরিপূর্ণ করার জন্য। তিনি ১৯ দফা দিয়ে দেশকে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন অর্থনীতি, উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতকে এগিয়ে নিতে। যেদেশের মানুষ নোঙর খানায় খাবার নিত সেই দেশ থেকে জিয়াউর রহমান খাদ্য রপ্তানি শুরু করেছিলেন। ঠিক সেভাবে দেশকে এগিয়ে নিতে ৩১ দফা দিয়েছেন তারেক রহমান। সেই ৩১ দফায় আগামীর বাংলাদেশ বিনির্মান হবে। দেশ হবে প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ, ক্ষুধা, দুর্নীতি, দরিদ্র, বেকার মুক্ত বাংলাদেশ।

ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, যারা আদর্শ নিয়ে চলে তাদের নির্বাচিত করতে হবে। একটি দল ধর্মকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের কোন কিছু ধরলেই সাইবার বুলিং করা হচ্ছে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল রয়েছে। তার বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে। শিবিরের প্রার্থীরা নাকি ছাত্রলীগের পদধারী ছিল। তারা আবার আদর্শের কথা বলে। এখন সময় দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ছাত্রদলের প্যানেলের বিজয় নিশ্চিত করা।

শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের আহবানে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাসারের সঞ্চালনায় আলোচনা সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. লোহানী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডা. আওয়াল, জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31