IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে যুবকের মৃত্যু নিয়ে রহস্য, পিটিয়ে হত্যার পর কীটনাশক পানে আত্মহত্যা প্রচারের অভিযোগ

মহাদেবপুরে যুবকের মৃত্যু নিয়ে রহস্য, পিটিয়ে হত্যার পর কীটনাশক পানে আত্মহত্যা প্রচারের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নাহিদ হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্যের অন্তর্জাল। পরিবারের দাবী স্ত্রীর পরকীয়ার জেরে পিটিয়ে হত্যার পর কীটনাশক পানে আত্মহত্যার প্রচার চালানো হচ্ছে। অন্যদিকে স্ত্রী সন্তানরা জানান, পারিবারিক কলহের জেরে কীটনাশক পানে আত্নহত্যা করেছে সে।

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পারিবারিক কবরস্থান উপজেলার বাজিতপুর গ্রামে দাফন করা হয় তাকে। নিহত নাহিদ হোসেন উপজেলার চেরাগপুর ইউপির বাজিতপুর গ্রামের ওসমান আলীর ছেলে। নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ২১ বছর পূর্বে একই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে সাথী বানুর সাথে নাহিদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জন্ম হয়। সংসারে অভাব অনটন থাকায় বেশ কিছুদিন পূর্বে স্বামী-স্ত্রী ঢাকায় গিয়ে আশুলিয়ার বসুন্ধরা টেকে একটি বাসা ভাড়া নেয়। সেখানে স্ত্রী সাথী বানু একটি গার্মেন্টসে চাকুরী নেয় ও নাহিদ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সেখানে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।

গত কয়েকদিন থেকে তাদের পারিবারিক কলহ চরম পর্যায়ে পৌঁছায়। এরই এক পর্যায়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাহিদ কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে হ্যাপী হাসপাতালে ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। সেখানে লাশের ময়নাতদন্ত শেষে শনিবার ভোরে গ্রামের বাড়ি বাজিতপুরে নিয়ে আসা হয় নাহিদের লাশ। নিহতের ছোট ভাই নাজমুল হুদা, ভগ্নিপতি শফিকুল ইসলাম বাবুসহ স্বজনরা অভিযোগ করেন যে, নাহিদের লাশের কপালে, পেটের দুইপাশে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

এছাড়াও তার বাম হাতের কব্জির নিকট ভাঙা রয়েছে। তারা আরো অভিযোগ করেন, নাহিদের স্ত্রী সাথী পরকীয়া সম্পর্কে জড়িয়েছে এমন সন্দেহে তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এ থেকে ধারণা করা হচ্ছে, স্ত্রী সাথী নিজের পরকীয়া সম্পর্ক আড়াল করতে ভাই মিলনসহ নাহিদকে মারপিট করে হত্যার পর কীটনাশক পানে আত্মহত্যার প্রচার করছে। স্ত্রী সাথী বানু জানান, প্রায় ২২ বছর পূর্বে নাহিদ তাকে ধর্ষণ করেছিল। সে ব্যাপারে আদালতে মামলা হলে সে মামলা থেকে বাঁচাতে নাহিদের পরিবার তার সাথে নাহিদের বিয়ে দেয়। কিন্তু বিয়ের পর থেকেই শ^শুর বাড়ির লোকজনসহ স্বামী নাহিদ তাকে নানাভাবে নির্যাতন করে আসছিল। সে মাদকাসক্তও ছিল।
এসব বিষয়ে বেশ কিছুদিন থেকে তাদের পারিবারিক কলহ চলছিল। এর জেরেই বৃহস্পতিবার সন্ধ্যায় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে নাহিদ। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নাহিদের ছেলে সোহান হোসেন (১৭) মারপিটের কথা অস্বীকার করে তার বাবা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে জানান।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31