IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটাভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

সরকারি নির্দেশনা উপেক্ষা করে কুয়াকাটাভ্রমণে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা!

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর-মান্দা : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবসটি যথাযথভাবে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালনের সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে প্রায় ৪০ জন শিক্ষক নিয়ে কুয়াকাটায় ভ্রমণে গিয়েছিলেন মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা। ভ্রমণে যাওয়ার কারণে মুসলিম শিক্ষক অনুপস্থিত থাকায় হিন্দু শিক্ষকদের দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবস পালনের অভিযোগ রয়েছে।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সরকারি কর্মসূচি পালন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে বিভিন্ন ধর্মীয় আয়োজন করার নির্দেশনা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কিন্তু সরকারি এ নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান তার অনুগত উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে মেতে ছিলেন কুয়াকাটায়। জানা গেছে, মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান ওইসব শিক্ষকদের নিয়ে গত শুক্রবার রাত ৯ টার দিকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হন।

অথচ পরদিন ৬ সেপ্টেম্বর (শনিবার) ছিল ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। শিক্ষা কর্মকর্তার সরকারি দায়িত্ব পালনের পরিবর্তে ‘সমুদ্র বিলাস’ ও আনন্দ ভ্রমণে অংশ নেয়ায় মান্দা উপজেলার শিক্ষক সমাজসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা বিভাগীয় তদন্ত সাপেক্ষে দ্রুত ওই কর্মকর্তার বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, “সরকারি দায়িত্বে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।

ঈদে মিলাদুন্নবীর মতো গুরুত্বপূর্ণ দিনে তিনি কোথায় থাকবেন, সেটা তার জানা উচিত ছিল।” এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান মোবাইল এ কোন মন্তব্য করতে রাজী হননি।

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) মো. সাইফুল ইসলাম বলেন, এই ঘটনাটি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31