IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ আহনাফের মরদেহ উদ্ধার

সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ আহনাফের মরদেহ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের সমুদ্রসৈকতে গোসল করার সময় ভেসে যাওয়া পর্যটক আহনাফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সমিতিপাড়া এলাকার সমুদ্র সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র লাইফ গার্ড কর্মকর্তা ওসমান গনি। তিনি জানান, আজ ভোরে স্থানীয়দের খবর পেয়ে লাইফ গার্ড সদস্যরা মরদেহটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যদের নিয়ে পরিচয় সনাক্ত করেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

আহনাফ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা ছিলেন। রোববার (৬ সেপ্টেম্বর) বগুড়া থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে আসেন তিনি। দুপুর আড়াইটার দিকে লাবণী পয়েন্টে গোসলে নামলে ঘটে দুর্ঘটনাটি।

প্রত্যক্ষদর্শী ও লাইফ গার্ড সূত্রে জানা গেছে, গোসলের সময় হঠাৎ উত্তাল ঢেউয়ে বন্ধুরা ভেসে যান। লাইফ গার্ড সদস্যরা দ্রুত দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও আহনাফ সাগরের গভীরে তলিয়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এর আগেও চলতি বছরের ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসান কক্সবাজার সৈকতে নিখোঁজ হন। এখনও তার খোঁজ মেলেনি।

লাইফ গার্ড সংগঠন ‘সি সেইফ’ জানায়, গত এক বছরে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক। একই সময়ে সতর্ক তৎপরতায় প্রায় ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31