IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> প্রবাস >> লিড নিউজ >> নেপালে কারফিউ উপেক্ষা করে রাজপথে তরুণেরা

নেপালে কারফিউ উপেক্ষা করে রাজপথে তরুণেরা

ধূমকেতু নিউজ ডেস্ক : নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া সহিংস এ আন্দোলনে অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এর জেরে কাঠমান্ডুসহ দেশের একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। তবে কারফিউ উপেক্ষা করে মঙ্গলবারও নিউ বানেশ্বরসহ কাঠমান্ডু উপত্যকার বিভিন্ন এলাকায় রাস্তায় নেমেছে তরুণেরা।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারও কারফিউ উপেক্ষা করে নিউ বানেশ্বরসহ কাঠমান্ডু জেলার বিভিন্ন এলাকায় তরুণদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিন সকাল থেকে কালাঙ্কি, চাপাগাঁওসহ উপত্যকার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সোমবার কাঠমান্ডুতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগে অন্তত ১৭ জন এবং ইতাহারিতে ২ জন বিক্ষোভকারী নিহত হন। আহত হয়েছেন ৪০০’র বেশি বিক্ষোভকারী, যাদের অনেকের অবস্থা গুরুতর, যার ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরদিন কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস রিং রোডের ভেতরের এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে। এই কারফিউ বল্কুমারী ব্রিজ, কোটেশ্বর, সিনামঙ্গল, গাউশালা, চাবাহিল, নারায়ণ গোপাল চৌক, গঙাবু, বলাজু, স্বয়ম্ভূ, কালাঙ্কি, বলখু এবং বাগমতী ব্রিজসহ পুরো রিং রোড এলাকার ভেতরে কার্যকর থাকবে।

ললিতপুর জেলা প্রশাসন অফিস মঙ্গলবার সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত কারফিউ জারি করেছে। জেলা প্রশাসক সুমন ঘিমিরে জানান, এই নির্দেশ ললিতপুর মহানগরীর ২, ৪, ৯, ১৮ এবং ২৫ নম্বর ওয়ার্ডের কিছু অংশে যেমন ভৈসেপাটি, সানেপা এবং চ্যাসাল এলাকায় প্রযোজ্য হবে।

ভক্তপুর জেলা প্রশাসন অফিসও সকাল সাড়ে ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে। জেলা প্রশাসক নামরাজ ঘিমিরে জানান, এই নিষেধাজ্ঞা মাধ্যপুর ঠিমি, সূর্যবিনায়ক, চাঙ্গুনারায়ণ ও ভক্তপুর পৌরসভার এলাকায় কার্যকর থাকবে।

আদেশ অনুযায়ী নির্দিষ্ট এলাকাগুলোতে সব ধরনের চলাচল, জমায়েত, মিছিল, সভা ও অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় প্রশাসন আইন, ১৯৭১-এর ধারা ৬(৩) অনুযায়ী এই কারফিউ জারি করা হয়েছে।

তবে সরকারের দমন-পীড়ন, কারফিউ-সবকিছু উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকেই নতুন করে আন্দোলন শুরু হয়েছে। ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

এক বিক্ষোভকারী বলেন, ‘গতকালের ঘটনা সরকারের ব্যর্থতা প্রকাশ করেছে। আমি এখানে এসেছি তরুণদের পাশে দাঁড়াতে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31