IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> শিক্ষা >> টপ নিউজ >> বিদ্যালয়ে ছাত্রী উপস্থিত না থাকলেও হাজিরা খাতায় নিজেরা স্বাক্ষর দিয়ে উপবৃত্তি দিচ্ছে প্রধান শিক্ষিকা

বিদ্যালয়ে ছাত্রী উপস্থিত না থাকলেও হাজিরা খাতায় নিজেরা স্বাক্ষর দিয়ে উপবৃত্তি দিচ্ছে প্রধান শিক্ষিকা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : স্কুলে অনুপস্থিত থাকলেও সহকারী শিক্ষকদের দিয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতি হাজিরা খাতায় স্বাক্ষর দেখিয়ে এক ছাত্রীকে উপবৃত্তি পাইয়ে দিচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়েন প্রধান শিক্ষিকা নাজমা পারভীন।

অভিযোগ রয়েছে ওই প্রধান শিক্ষিকা নিয়মনীতির কোন তোয়াক্কা না করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলামের যোগসাজশে বছরের পর বছর তিনি এই অনিয়ম করে যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অনুসন্ধানে জানাযায়, উপবৃত্তি পাওয়া ওই শিক্ষার্থী একই সাথে দুই টি শিক্ষ প্রতিষ্ঠানে ভর্তি রয়েছে। সে সরকারি এই বিদ্যালয়ে পাশাপাশি ভান্ডারপুর আলফা কেজি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়াাশোনা করছে। এবং সেখানেই নিয়মিত উপস্থিতি তার।

অথচ দুই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এই ছাত্রী, বালুপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও উপবৃত্তি পাচ্ছে। অনুপস্থিত ঐ ছাত্রীকে হাজিরা খাতায় উপস্থিত দেখিয়ে বৃত্তি পাইয়ে দেওয়ার ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়।

এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষিকা হাজিরা জালিয়াতির মাধ্যমে অনুপস্থিত ওই ছাত্রীকে ৩য় শ্রেণী থেকে আজ পর্যন্ত হাজিরা খাতায় নিজেরা স্বাক্ষর দিয়ে উপবৃত্তি পাইয়ে দিচ্ছেন। চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ নম্বর ১৯৭৫ পেয়ে প্রথম স্থান অর্জন করে সে। নিয়মিত না আসার বিষয়টি প্রকাশ পেলে আয়েশা সিদ্দিকাকে ৫ম শ্রেণিতে ১৯ নং রোল নম্বরে উত্তীর্ন দেখায় আর ১৭৬০ পাওয়া সিফাত হোসেনকে ১নং রোল দেখায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ম শ্রেনীর ওই শিক্ষার্থী ভান্ডারপুর আলফা কেজি স্কুলে প্লে থেকে পড়াশুনা করছে। ২০২৩সালে ৩য় শ্রেনীতে উঠার পর বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা পারভীনের সহযোগিতয় এই বিদ্যালয়ে ভর্তি হয় ঐ শিক্ষার্থী। ২০২৩ সাল থেকে ৩য় শ্রেণিতে ভর্তি হলেও বালুপাড়া সরকারি বিদ্যালয়ে আসতো না ঐ শিক্ষার্থী শুধু পরীক্ষায় অংশগ্রহণ করত।
এদিকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হলেও প্রধান শিক্ষিকা নাজমা পারভীন ক্লাস শিক্ষকদের দিয়ে নিয়মিত হাজিরা খাতায় স্বক্ষর দিতেন। এভাবে ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ওই বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বৃত্তি পাচ্ছে ভান্ডারপুর আলফা কেজি স্কুলের নিয়মিত ওই ছাত্রী।

অপরদিকে বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ওঠার পর ওই শিক্ষার্থী সর্বোচ্চ ১৯৭৫ নাম্বর পেয়ে ক্লাসে ফার্স্ট হয়। বিদ্যালয়ের না আসার বিষয়টি জানাজনি হলে উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলামের সাথে আলোচনা করে অন্য এক ছাত্র সিফাত হোসেন যার প্রাপ্ত নম্বর ১৭৬০ কে ক্লাসে প্রথম দেখিয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া ওই শিক্ষার্থীকে ১৯ নং রোল নম্বরে দেখায়।

এলাকাবাসী বলেন, একই সাথে একটি সরকারি বিদ্যালয় ও একটি বেসরকারি কিন্ডারগার্ডেনে নাম লিখিয়েছে। এই শিক্ষার্থী কিন্ডারগার্ডেন এ নিয়মিত স্কুল করলেও বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে শুধুমাত্র পরিক্ষায় অংশগ্রহণ করেছে।
অভিভাবকরা বলছেন, সঠিক তদারকি না থাকায় এ ধরনের অনিয়মের ঘটনা ঘটছে। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষকে কঠোর হওয়া প্রয়োজন।

ওই শিক্ষার্থী জানায় , আমি পারিচা নানার বাড়িতে থেকে লেখাপড়া করি। দিপু স্যারের স্কুলে প্লে থেকে পড়ছি। আর কোন স্কুলে ভর্তি আছো কি না জানতে চাইলে সে বলে বালুপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা স্বীকার করে। কিন্তু সেখানে যাই না, ক্লাসও করি না।
আলফা কেজি স্কুলের পরিচালক দিপু বলেন, সে এখানে অনেক আগে থেকে পড়ছে। ঐ স্কুলের আর এক শিক্ষিকা জানান, আলেফা স্কুলে সে প্লে থেকে এই পড়ছে। এবং স্কুলে সে প্রতিদিন আসে। তার রোল নম্বর- ১।

বিগত ২০২৪ সালের ৪র্থ শ্রেনীর হাজিরা ব্যপারে জানতে চাইলে বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েন সহকারী শিক্ষক মেহেদী হাসান জানান, ওর মা বলেছিলো যে কিছু সাক্রিফাইস করেন। মাঝে মাঝে ঐ শিক্ষার্থী আসতো। এ ব্যাপারে হেড মাষ্টার বলেছে আপনি বিষয়টি দেখেন, যেহেতু আসবেনা, আসতে পারছে না। এই ভাবেই হাজিরা তুলে দিয়েছি।জানতে চাইলে বালুপাড়া সরকারি প্রক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা পারভীন বলেন,

ওই শিক্ষার্থী রেগুলার স্কুলে আসতো না। খোঁজ নিয়ে দেখি সে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হয়েছে। তখন তার মাকে জানানো হয় এক সাথে দুটো স্কুলে চালানো সম্ভব নয়। এবং যেকোনো একটি স্কুলে রাখতে বলি তার মা ট্রান্সফার করে দিতে বললে আমি ট্রান্সফার করে দিতে চাইছি। কিন্তু অনলাইনে ট্রান্সফার অপশন পাইনি তাই ট্রান্সফার করি নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম জানান, একজন শিক্ষার্থী একসাথে দুই প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারে না। এটি নিয়মবিরোধী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, বিষয়টি খতিয়ে দেখছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31