IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ চান ফখরুল

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ চান ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‌দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি, তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ড. ইউনূসের উচিত নির্বাচনকে নিরপেক্ষ করতে তাদের সরে যেতে বলা। না হলে প্রশ্ন উঠবেই।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনি রোডম্যাপ ঘোষণার পরও রাজনৈতিক অঙ্গনে বিভক্ত মতামতের কারণে ভোট নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর বিভাজন এবং নিষিদ্ধ দলগুলোর সক্রিয়তা- এই দুই বিপরীতমুখী অবস্থান পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে ।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জন্মের পর থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। নির্বাচন বানচালের চেষ্টা তাদের জন্য অস্বাভাবিক কিছু নয়। তবে এমন তৎপরতা প্রতিরোধ করা হবে এবং এই দল নিশ্চিহ্ন হয়ে যাবে।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা যেসব কথা বলছেন, সেগুলো আওয়ামী লীগের জন্যই ক্ষতিকর। তার উচিত ছিল ভুল স্বীকার করে ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে দেয়া।

নির্বাচনকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‌আমরা চাই তিনি নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করুন, কিন্তু তার জন্য কিছু বিতর্কিত উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31