IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘সংস্কার, বিচার এবং নির্বাচন পরস্পর নির্ভরশীল নয়’

‘সংস্কার, বিচার এবং নির্বাচন পরস্পর নির্ভরশীল নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, সবাই যেটা করে যে সংস্কার, বিচার এবং নির্বাচন- এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে, এগুলো মিউচুয়াল বিষয়। ইন্টারডিপেন্ডেন্সির ওপরে কোনোটা নেই। তার মানে, এগুলো পরস্পর নির্ভরশীল বিষয় নয়।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন চায়, সেটা তাদের কামনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। এখন নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, নাগরিক সমাজের ভূমিকা নিয়ে। সংবিধান অনুসারে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা এখনো দেয়া আছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সহযোগিতা চাইলে সরকারসহ সমস্ত সংস্থা তা দিতে বাধ্য। অতীতে নির্বাচন কমিশন এই ক্ষমতা ভোগ করতে পারেনি। কারণ নির্বাহী বিভাগের কর্তৃত্ব ছিল বেশি। বর্তমানে সে পরিবেশ নেই।

তিনি বলেন, কেয়ারটেকার ব্যবস্থা এখনো প্রতিষ্ঠিত না হলেও অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার ব্যবস্থার আদলেই তার কর্মপরিচালনা করছে। যখন কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে পূর্ণাঙ্গভাবে, তখন কেয়ারটেকার ব্যবস্থার অধীনে নির্ধারিত সময়সীমার মধ্যেই পরবর্তী নির্বাচনগুলো হবে। বর্তমানে অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে, তাতে করে এখন পর্যন্ত নির্বাচনের কর্মকাণ্ড সেই সময়সীমার মধ্যেই হচ্ছে। বরং বলা যায় ডিলিমেটেশন (সীমানা নির্ধারণ) গ্যাজেট হয়েছে, সেটা আরো অ্যাডভান্স হয়েছে। আশা করছি, নির্বাচনের সমস্ত কাজ ও আয়োজন, প্রস্তুতি সবকিছু সেপ্টেম্বরের মধ্যে সমাপ্ত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031