IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ছাতকে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, ছাতক : সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার সর্বস্তরের সচেতন জনগণ, গোবিন্দগঞ্জ হকার ব্যবসায়ী সমিতি, অটোবিকশা শ্রমিক ইউনিয়ন, ক্ষুদ্র ব্যবসায়ী সমরায় সমিতি, জেলা হিউম্যান হিলার শ্রমিক ইউনিয়ন ও কৃষক সমাজসহ পাঁচটি সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গোবিন্দগঞ্জ মৎস্য সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মতিউর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। বক্তারা অভিযোগ করেন, ধানক্ষেতে শুটিং ও বালু-পাথর সিন্ডিকেটের কাছ থেকে বড় অংকের অর্থের বিনিময়ে সময় টিভির স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম ইউএনওকে জড়িয়ে মানহানিকর ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছেন। তারা বলেন, প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের সংবাদ সম্প্রচার করা নৈতিক সাংবাদিকতার পরিপন্থী এবং প্রশাসন ও সাংবাদিকতার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। বক্তারা আরও অভিযোগ করেন, উপজেলার কিছু ঠিকাদার বিভিন্ন উন্নয়ন কাজ না করেও কোটি কোটি টাকার বিল তুলতে না পেরে ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন।

সম্প্রতি বালু চুরির সময় ধরা পড়া এক ব্যক্তিকে কৃষক সাজিয়ে অপপ্রচার চালানোও সেই ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে বক্তাদের অভিযোগ। মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একইসাথে তারা প্রশাসন ও গণমাধ্যমের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “সত্য সংবাদ জাতির পথপ্রদর্শক, অপপ্রচার নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031