IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে গভীর নলকূপ নিয়ে ষড়যন্ত্রকারীদেরবিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

মহাদেবপুরে গভীর নলকূপ নিয়ে ষড়যন্ত্রকারীদেরবিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে গভীর নলকূপ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ কৃষকবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভালাইন গ্রামের সাধারণ কৃষকদের আয়োজনে ভালাইন আলতাফুন্নেসা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিএমডিএর আওতাধীন উপজেলার উত্তরগ্রাম ইউপির ভালাইন মৌজায় অবস্থিত একটি গভীর নলকূপ নিয়ে ইউপি সদস্য শামীম ও গভীর নলকূপের অপারেটর সাবেক ইউপি সদস্য শহিদুলের মধ্যে দ্ব›দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ফসল উৎপাদনের আশংকা দেখা দিলে এবং আমন ধানে সেচ প্রদান জরুরী হয়ে পড়ায় সেচকার্য চালু রাখার জন্য উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে দায়িত্ব দেন বিএমডিএ কর্তৃপক্ষ।

এ দায়িত্ব পাওয়ার পর ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান ওই নলকূপের আওতাভুক্ত কৃষকদের নিয়ে একটি কমিটির মাধ্যমে নলকূপটি চালু করে সেচ কার্যক্রম অব্যাহত রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে ভালাইন গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইউপি সদস্য শামীম হোসেন চেয়ারম্যান আবু হাছানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি ওই চেয়ারম্যানকে জড়িয়ে মানহানিকর বিভিন্ন মন্তব্য করে বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায়। এর প্রতিবাদে ওই নলকূপের আওতাধীন কৃষকগণ ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেন। তারা রক্তক্ষয়ী সংঘর্ষ এড়িয়ে চেয়ারম্যানের মাধ্যমে গঠিত কমিটির মাধ্যমে নলকূপটি পরিচালনার দাবী জানান।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান, ভালাইন গ্রামের কৃষক মো. রেজাউল ইসলাম, মো. এনামুল হক, মো. আফজাল হোসেন, মো. সোহেল রানা, মো. ফারুক হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমূখ। পরে প্রকৃত ঘটনা তুলে ধরে উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান সাংবাদিক সম্মেলন করেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31