IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> বাইডেনের জয় ঠেকাতে একাট্টা ১১ সিনেটর

বাইডেনের জয় ঠেকাতে একাট্টা ১১ সিনেটর

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন রাজনীতিতে শেষ সময়ের উত্তেজনা এখন চরমে । প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এ পর্যন্ত ১১ জন রিপাবলিকান সিনেটর তাদের অবস্থান প্রকাশ্য করেছেন। প্রভাবশালী সিনেটর টেড ক্রুজসহ এসব আইনপ্রণেতারা বলেছেন, ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে তারা ট্রাম্পের দাবির পক্ষে দাঁড়াবেন। বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সাংবিধানিক প্রক্রিয়া কংগ্রেসের যৌথ অধিবেশনে তারা ইলেকটোরাল ভোট গণনায় আপত্তি উপস্থাপন করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইট বার্তায় বলেছেন, সত্য জানার পর এরা এগিয়ে এসেছেন। আরও সত্য বেরিয়ে আসছে উল্লেখ করে ট্রাম্প বলেছেন , দেশ এসব আইনপ্রণেতাদের নাকি মনে রাখবে! প্রেসিডেন্ট ট্রাম্প এখনো মনে করছেন, নির্বচনের ফলাফল তিনি পাল্টে দেবেন।

প্রভাবশালী রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ এবং অন্যান্যরা শনিবারে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তারা ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফলের ওপর কংগ্রেসে আপত্তি জানাবেন। নির্বাচনের ওপর ১০ দিনের নিরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত তারা ফলাফল মেনে নেবেন না বলে যৌথ বিবৃতিতে বলেছেন।

কংগ্রেস একটি ইলেকটোরাল কমিশন গঠন করে তদন্ত করবে এবং নির্বাচনে বিরোধের রাজ্যগুলোর আইনপ্রণেতাদের ইলেকটোরাল ভোটের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দেবে বলে তাঁরা তাঁদের যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন।

শুধু ১১ জন সিনেটরই নয়, ধারণা করা হচ্ছে প্রতিনিধি পরিষদে ট্রাম্প–সমর্থক এমন আরও শতাধিক আইনপ্রণেতারা ইলেকটোরাল ভোটের ফলাফল নিয়ে ৬ জানুয়ারি আপত্তি ওঠাবেন। এমন আপত্তি ওঠানোর মধ্যে দিয়ে নির্বাচনের ফলাফল পাল্টে যাবে, এমন কেউ এখনো মনে করছে না।

এদিকে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০ জানুয়ারি শপথ নেওয়ার পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। তবে তাদের প্রস্তুতিতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জো বাইডেন।

উল্লেখ্য, সিনেটর টেড ক্রুজকে আমেরিকার সাংবিধানিক আইনের পণ্ডিত ব্যক্তি বলে মনে করা হয়। একসময় আইনের অধ্যাপক ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বেপরোয়া আচরনের সঙ্গে টেড ক্রুজের প্রকাশ্য অবস্থান আমেরিকার গণতন্ত্রের স্বভাবিক প্রক্রিয়ার জন্য হুমকি হিসেবে দেখছেন অনেকেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31