IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> শিক্ষা >> অবশেষে বিদ্যালয়ে ফিরলেন মান্দার পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক

অবশেষে বিদ্যালয়ে ফিরলেন মান্দার পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : অবশেষে নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে বিদ্যালয়ে ফিরেয়ে আনা হয়েছে। স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ ও আলোচনার মাধ্যমে সৃষ্টি হওয়া সংকটের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় তাকে স্বপদে পুনর্বহাল করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সুধীজনেরা প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ করে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে ফিরিয়ে আনেন। পরে তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ারে সসম্মানে বসানো হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ ফয়েজ উদ্দিন আহমেদ ও লুৎফর রহমান, এডহক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম শহীদ ও রবিউল ইসলাম রবি, শিক্ষার্থী প্রতিনিধি আল আমিন, সোহাগ হোসেন ও এসএম রাজা প্রমুখ।

আলোচনা সভায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে শহীদ মিনার, সাইকেল গ্যারেজ নির্মাণ এবং পরিচয়পত্র প্রদানসহ কয়েকটি যৌক্তিক দাবি তুলে ধরেন। উপস্থিত সুধীজনেরা এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে কিছু ভুল বোঝাবুঝি ছিল। তারা সেই ভুল বুঝতে পেরে প্রধান শিক্ষককে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে এনেছেন এবং সম্মানসূচকভাবে তার পদে পুনর্বহাল করেছেন।

এদিকে ঘটনার প্রতিবাদে মান্দা এসসি মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মান্দা উপজেলা শাখার আহŸায়ক সদেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, নাসির উদ্দিন সরদার, আনিছার রহমান ও আশিষ কুমার সাহা, সুপারিনটেনডেন্ট আব্দুর রাকিব, প্রভাষক দেলেয়ার হোসেন, সহকারী শিক্ষক তাজিবুল হক, আব্দুর রাজ্জাক ও রাফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা পরানপুর উচ্চবিদ্যালয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন শিক্ষকের সঙ্গে এ ধরনের আচরণ অনভিপ্রেত। তবে সমাধান শান্তিপূর্ণভাবে হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর পরানপুর উচ্চবিদ্যালয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে লাঞ্ছিত করে পদত্যাগে বাধ্য করা হয়। এ ঘটনায় শিক্ষক সমাজ উদ্বেগ জানিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31