IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী, নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে তার বক্তব্য পেশ করবেন।

২০২৪ সালের আগস্টে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর, দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস তার ভাষণে গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। একই সাথে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগগুলোও তার ভাষণে বিশেষভাবে গুরুত্ব পাবে।

প্রেসসচিবের ভাষ্যমতে, বিশ্ববাসীর কাছে মূল বার্তাটি হবে— আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের চতুর্থ দিনের সকালের পর্ব শুরু হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ভাষণের মধ্যে দিয়ে। এরপর একে একে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরফি, চীনের স্টেট কাউন্সিলের প্রধান লি কিয়াং, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিসের প্রধানমন্ত্রী রাফ গনজালভেজ, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লু ফ্রেইডেন, আয়ারল্যান্ডের টিশক (প্রধানমন্ত্রী পদমর্যাদার) মাইকেল মার্টিন, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোন্স মিসোতাকিস, মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এবং ভুটানের প্রধানমন্ত্রী শেইরং তোবগে। এদের পরেই ইউনূসের ভাষণ দেওয়ার পর্ব নির্ধারিত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31