IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ৫ আগস্ট শেখ হাসিনার ফোনালাপ গোপন করতে ৪ ফোনের ১ হাজার কলরেকর্ড মুছে ফেলা হয়

৫ আগস্ট শেখ হাসিনার ফোনালাপ গোপন করতে ৪ ফোনের ১ হাজার কলরেকর্ড মুছে ফেলা হয়

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই আন্দোলন দমনে দেওয়া নির্দেশনা গোপন করতে গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারটি ফোন নম্বরের প্রায় এক হাজার কল রেকর্ড মুছে ফেলার অভিযোগ উঠেছে। এ তথ্য প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি জানান, ওইদিন সন্ধ্যায় ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সার্ভার থেকে কলরেকর্ড ও মালিকানার তথ্য মুছে ফেলতে নির্দেশ দেন সংস্থাটির তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসান। লোক পাঠিয়ে সার্ভার থেকে এসব তথ্য সরানো হয়। বর্তমানে ডিজিটাল প্রমাণ উদ্ধারের চেষ্টা চলছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, শুধু শেখ হাসিনার নয়, একই সময়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়।

সূত্র জানায়, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা চারটি ফোন নম্বর ব্যবহার করতেন। তবে ৫ আগস্ট সন্ধ্যায় ওই সব নম্বরের মালিকানা সম্পর্কিত তথ্যও মুছে দেওয়া হয়। এনটিএমসির নির্দেশে ওপেন সোর্স থেকে নিয়োগ পাওয়া এক ব্যক্তি তথ্য মুছে ফেলার কাজটি সম্পন্ন করেন।

তানভীর জোহা বলেন, “প্রাথমিকভাবে শনাক্ত চারটি নম্বরই শেখ হাসিনার ব্যবহৃত। এগুলোর মুছে ফেলা কলরেকর্ড ও ডিজিটাল এভিডেন্স উদ্ধারে কাজ চলছে।”

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার কিছু ফোনালাপ উদ্ধার করা হয়েছিল। সেখানে তাঁকে মারনাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি চালানোসহ বিভিন্ন নির্দেশনা দিতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন করতে প্রায়ই ইন্টারনেট বন্ধ রাখা হতো। তবে এই সীমাবদ্ধতার কারণে অনেকের সঙ্গেই ফোনে যোগাযোগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। সেই কলরেকর্ডই এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31