IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পুঠিয়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিমুলের কর্মী সমাবেশ

পুঠিয়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিমুলের কর্মী সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হজরত আলী সরকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল মজিদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল।

প্রধান অতিথির বক্তব্যে ইসফা খায়রুল হক শিমুল বক্তব্যে বলেন, “আমি যদি বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারি, তবে এ অঞ্চলের মানুষের জন্য প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এলাকার মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন ও অগ্রগতির জন্য যা যা দরকার তার সর্বোচ্চটা করার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “ক্ষমতায় গেলে অনেকেই জনগণ থেকে দূরে সরে যান। আমি যেন তেমন না হই, বরং বর্তমানে যেমন আছি তেমনি আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। আপনাদের সঙ্গে বৈঠক, আলোচনা ও চলার সুযোগ যেন সবসময় পাই।”

এসময় সন্ত্রাস ও অনৈতিক কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, “সন্ত্রাসের কারণে উপজেলা বা থানা পর্যায়ে স্বাভাবিক চলাচল করা যায় না। সুষ্ঠুভাবে কোনো কিছু বণ্টনও সম্ভব হয় না। তাই সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবু।

এছাড়াও বানেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল এবং রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সমাবেশে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়ে বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31