IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: শহীদুল ইসলাম

নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: শহীদুল ইসলাম

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী, দেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে যদি বাধা সৃষ্টি করে তাহলে জনগণ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।

বুধবার (০১ অক্টোবর ) বিকেল ৩টার দিকে মিরপুর ফুটবল মাঠে মিরপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদুল ইসলাম বলেন, এদেশের মানুষ ১৬ বছর ধরে তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে এসেছে। সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন। ১৬ বছর ধরে শেখ হাসিনা যেভাবে নির্মম ও ভয়ংকর শাসন চালিয়েছেন, তা দেশের মানুষ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। তিনি একসময় জবরদস্তি করে ক্ষমতায় এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি’র সিনিয়র নেতাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন। আজ তিনি যেখানে (ভারতে) আছেন, কৃতদাসের মতো-এটাই সময়ের প্রতিশোধ এবং তার আসল পরিণতি।

অন্তর্র্বতী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হলে সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থাকে নিখুঁত রাখতে হবে, যাতে কোন ধরনের উস্কানি বা হামলা সফল না হয়।’

প্রধান বক্তার বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক তৌহিদুল ইসলাম আলম। মিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের সঞ্চালনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ, ভেড়ামারা পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, মিরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদুর রহমান (আজাদ) বিশ্বাস, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠকি সম্পাদক-২ নুর এ আল আমীন বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নাসিরুজ্জামান রানা, উপজেলা কৃষকদলের আহবায়ক খাইরুজ্জামান খাইরুল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31