IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফল পাল্টাতে ভোট খুঁজে বের করার নির্দেশ

ফল পাল্টাতে ভোট খুঁজে বের করার নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলাতে জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচন কর্মকর্তাকে ভোট খুঁজে বের করতে বলেছেন বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দেশ না মানলে অনেক ঝুঁকির মধ্যে পড়বেন বলেও সেই কর্মকর্তাকে হুশিয়ারি করে দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ট্রাম্পের ফোন কলের একটি অডিও ফাঁস হয়েছে যেখানে এসব কথা তাকে বলতে শোনা যায়। বিবিসি।

শনিবারের এই ফোন কলে জর্জিয়ায় নির্বাচনের ফলাফল বদলানোর চেষ্টা করেন ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে ১১ হাজার ৭৭৯ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছেন বাইডেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। কয়েকটি রাজ্যে ফলাফল বদলানোর চেষ্টা করেও তিনি সফল হননি।

ফোন কলে রিপাবলিকান সেক্রেটারি অব স্টেট ব্র্যাড র‍্যাফেনস্পারজারকে তিনি বলেন, ‘অতএব দেখুন। আমি শুধু এটি করতে চাই। আমি শুধু ১১ হাজার ৭৮০টা ভোট খুঁজে পেতে চাই, যা আমাদের এখনকার চেয়ে একটি বেশি। কারণ আমরা অঙ্গরাজ্যে জিতেছি।’

জর্জিয়ায় একাধিকবার অডিট ও নির্বাচনের ফলাফল পুনরায় গণনা করা হয়েছে। এরপরেও সেখানে বাইডেনের বিজয়ই নিশ্চিত হয়েছে। আগামী ৬ জানুয়ারি সিনেটে এই ফলাফল অফিসিয়ালভাবে অনুমোদন লাভ করবে তা প্রায় নিশ্চিত। তবুও ট্রাম্প তার চেষ্টা চালিয়েই যাচ্ছেন।

ট্রাম্প র‍্যাফেনস্পারজারকে আরও বলেন, ‘জর্জিয়ার জনগণ রেগে আছে, দেশের জনগণও রেগে আছে…এটা বলতে কোনো সমস্যা নেই যে, আপনি জানেন, আপনি আবার গুণেছেন।’জবাবে র‍্যাফেনস্পারজার বলেন, ‘জনাব প্রেসিডেন্ট, আপনার চ্যালেঞ্জ হচ্ছে, আপনার কাছে যে ডেটা আছে সেটা ভুল।’

গত ৩ নভেম্বরে নির্বাচনের পর থেকে ট্রাম্প র‍্যাফেনস্পারজারকে নির্বাচন নিয়ে বারবার আক্রমণ করেছেন। কোনো প্রমাণ ছাড়াই তিনি দাবি করে আসছেন অঙ্গরাজ্যের ১৬টি ইলেক্টোরাল ভোট বাইডেনকে ভুলভাবে দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31