IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> নিয়ামতপুরে মুজিববর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

নিয়ামতপুরে মুজিববর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে নিয়ামতপুরে তিনদিন ব্যাপি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৩ জানুয়ারী বিকেলে উপজেলার রামাপাড়া তরুন উন্নয়ন যুব সংঘের আয়োজনে রামাপাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা উদ্বোধন করেন নিয়ামতপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ নাছিম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, আদিবাসী সমন্বয় পরিষদের নেতা দয়াল রবিদাস। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রামাপাড়া তরুন উন্নয়ন যুব সংঘের সভাপতি রতিকান্ত রবিদাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নঈম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নিয়ামতপুর দিগন্ত প্রসারী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেসবাউল হক বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন রামাপাড়া তরুন উন্নয়ন যুব সংঘের সদস্য অরুন কুমার।

ফাইনাল খেলায় নাটোরের এসএফসি ক্লাব ১-০ গোলে রামাপাড়া তরুন উন্নয়ন যুব সংঘ কে পরাজিত করে। বিজয়ী দলকে নগদ ১২ হাজার টাকা, বিজীত দলকে নগদ ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারীকে ৩ হাজার ৫শ টাকা এবং ৪র্থ স্থান অধিকারীকে ৩ হাজারকে প্রদান করা হয়। গোল দাতাকে সরদার ইলেক্ট্রনিক্স এর পক্ষ থেকে একটি অডিও ভিডিও মোবাইল সেট উপহার প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31