IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> টপ নিউজ >> যেভাবে দেয়া হবে করোনা টিকা

যেভাবে দেয়া হবে করোনা টিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ ঠেকাতে অক্সফোর্ডের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। ড্রাগস কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-এর সবুজ সঙ্কেতের পর টিকা কবে, কীভাবে পাওয়া যাবে সে সব প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। সেই সব প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। খবর আনন্দবাজারের।

করোনারা টিকা কি সাধারণ মানুষের কাছে খুব শীঘ্রই পৌঁছবে?

যে সব গোষ্ঠীর সদস্যদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য ক্ষেত্র এবং করোনার বিরুদ্ধে যাঁরা সম্মুখ-সমর চালাচ্ছেন তাঁদের অগ্রাধিকার।
দ্বিতীয় ধাপে টিকা দেওয়া হবে ৫০ বছরের বেশি বয়স্ক, কোমর্বিডিটি আছে এমন ব্যক্তিদের।
এর পর যাদের প্রয়োজন তাদের ওই টিকা দেওয়া হবে।

টিকা নেওয়া কি বাধ্যতামূলক?

-করোনার টিকা বাধ্যতামূলক নয়। তবে নিজেকে রক্ষা করতে এবং করোনা সংক্রমণে লাগাম টানতে ওই টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য দফতরের রেজিস্ট্রেশন ছাড়া কি কেউ টিকা পেতে পারেন?

-টিকা পেতে গেলে স্বাস্থ্য দফতরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

করোনা থেকে সেরে উঠলে কি টিকা নেওয়া প্রয়োজন?

-করোনা থেকে সেরে উঠলেও টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ ওই টিকা শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে।

করোনা সংক্রমিত এমন ব্যক্তিকে কি টিকা দেওয়া যাবে?

করোনা আক্রান্ত ব্যক্তির উপসর্গ চলে যাওয়ার ১৪ দিন পর টিকা গ্রহণ করা উচিত।

করোনার অনেক টিকা রয়েছে। কী ভাবে নির্দিষ্ট কয়েকটি টিকা বাছাই করা হল?

-ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে করোনার টিকার নিরাপত্তা এবং কার্যকারিতা খতিয়ে দেখেছে ডিসিজিআই। তার ভিত্তিতেই ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যান্য দেশে যে টিকা দেওয়া হয়েছে তা কি ভারতে কার্যকর হবে?

-ভারতে করোনার যে টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে তা অন্যান্য দেশের মতো সমান কার্যকর হবে।

টিকা গ্রহণের জন্য যোগ্য কি না তা কী ভাবে জানা যাবে?

-রেজিস্টার্ড মোবাইল নম্বরের মাধ্যমে টিকা গ্রহণকারীকে জানানো হবে।

রেজিস্ট্রেশনের সময় সচিত্র পরিচয়পত্র না দেখাতে পারলে কি টিকা দেয়া হবে?

-টিকা গ্রহণের জন্য সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক।

টিকার পার্শ্ব প্রতিক্রিয়া কী কী?

-অল্প জ্বর, সামান্য যন্ত্রণা ইত্যাদি উপসর্গ হবে পারে।

ক্যানসার, ডায়াবেটিক বা হাইপারটেনশনের রোগীরা কি করোনার টিকা নিতে পারেন?

-ওই সব রোগে আক্রান্তরা করোনার টিকা নিতে পারেন।

টিকার কতগুলি ডোজ নিতে হবে?

-২৮ দিনের ব্যবধানে করোনার টিকার দু’টি ডোজ নিতে হবে।

টিকা নেওয়ার কত দিন পর অ্যান্টিবডি তৈরি হবে?

-করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর সাধারণত অ্যান্টিবডি তৈরি হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31